প্রথম আলোর এই ঈদ উপহারটি যখন আপনার হাতে এল, তখন আপনি কোথায়? বাসে-ট্রেনে-লঞ্চে, বাড়ি ফিরে যাচ্ছেন নাড়ির টানে? এরই মধ্যে পৌঁছে গেছেন স্বজনদের মধ্যে? নাকি আপনার যাত্রা আগামীকাল বা পরশু! কিংবা আপনাকে ঈদের আগে ছুটতে হয় না কোথাও, আপনার স্থায়ী আর অস্থায়ী ঠিকানা অভিন্ন। কিংবা এবার রাস্তাঘাটের যা অবস্থা, ঈদের আগের এই কষ্টকর ছোটাছুটি এবারের মতো আপনি এড়িয়ে যাচ্ছেন। যেখানেই থাকুন ভালো থাকুন, স্বজন সমভিব্যাহারে আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।
ঈদ বাংলাদেশে উদ্্যাপিত হয় অপরূপভাবে। এ যেন নিজের শেকড়কে খুঁজে ফেরার উৎসব। ধর্মীয় ত্যাগ,... বিস্তারিত
ঈদ উপহার ২০১১
ঈদের শুভেচ্ছা
প্রথম আলোর এই ঈদ উপহারটি যখন আপনার হাতে এল, তখন আপনি কোথায়? বাসে-ট্রেনে-লঞ্চে, বাড়ি ফিরে যাচ্ছেন নাড়ির টানে? এরই মধ্যে পৌঁছে গেছেন স্বজনদের মধ্যে? নাকি আপনার যাত্রা আগামীকাল বা পরশু! কিংবা আপনাকে ঈদের আগে ছুটতে হয় না কোথাও, আপনার স্থায়ী আর অস্থায়ী ঠিকানা অভিন্ন। কিংবা এবার রাস্তাঘাটের যা অবস্থা, ঈদের আগের এই কষ্টকর ছোটাছুটি এবারের মতো আপনি এড়িয়ে যাচ্ছেন। যেখানেই থাকুন ভালো থাকুন, স্বজন সমভিব্যাহারে আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।ঈদ বাংলাদেশে উদ্্যাপিত হয় অপরূপভাবে। এ যেন নিজের শেকড়কে খুঁজে ফেরার উৎসব। ধর্মীয় ত্যাগ,... বিস্তারিত
ঈদের সবিশেষ
ঈদে তাঁরা কী পরবেন, কী করবেন
‘দেশেই ঈদ ভালো লাগে’
ঈদের দিন সকালে গোসল সেরে পাঞ্জাবি পরেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। এবারও পাঞ্জাবি পরেই বাসার কাছে গুলশানের আজাদ মসজিদে ঈদের নামাজ পড়তে যাবেন। সেখান থেকে সোজা কবরস্থানে কবর জিয়ারত করতে যাবেন। ফেরার পথেই কোনো কোনো আত্মীয়ের বাসায় একটু ঘুরে আসবেন বলে জানালেন। এরপর সোজা বাসায়।
ঈদের পাঞ্জাবি সাধারণত নিজের কেনা হয় না। এ ক্ষেত্রে মুহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী, মেয়েরা বা... বিস্তারিত
ঈদের পাঞ্জাবি সাধারণত নিজের কেনা হয় না। এ ক্ষেত্রে মুহাম্মদ হাবিবুর রহমানের স্ত্রী, মেয়েরা বা... বিস্তারিত
‘ঈদের পরদিনই বেশি মজার’
ঈদের দিন সকালে গোসল সেরে নিয়ে পাঞ্জাবি পরবেন অধ্যাপক আনিসুজ্জামান। ‘সাধারণত এক পাঞ্জাবিতেই সারা দিন পার হয়ে যায়। তবে মাঝেমধ্যে দুপুরের পর বাইরে গেলে পাঞ্জাবিটা পাল্টে নিই। ঈদের সকালে ডিমভাজি দিয়ে পরোটা খাই বেশ আরাম করে’, বলছিলেন আনিসুজ্জামান। পাঞ্জাবিতে পছন্দ সাদা বা ঘিয়ে রং। এবারও তেমনি পাঞ্জাবি উপহার পেয়েছেন বোনের মেয়ে (ভাগনি), নাতনির কাছ থেকে। সেগুলোই পরবেন ঈদের দিন।... বিস্তারিত
‘তাজা ফুলে সাজাই প্রতিটি ঘর’
‘সারা বছর কাজের চাপ থাকে। বিশেষ করে রমজান মাসে। তবুও ঈদের দিন সকালে ঘুম থেকে উঠতে হয়। মনে হয় আরেকটু বিশ্রাম যদি নেওয়া যেত। নিয়মিত আমি ফুল দিয়ে ঘর সাজিয়ে থাকি। ব্যতিক্রম হয় না ঈদের দিনেও। ভোরে তাজা ফুল দিয়ে নানাভাবে প্রতিটি ঘর সাজাই। খুব ভালো লাগে এই কাজটা করতে।’ বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও বিজ্ঞাপনী সংস্থা অ্যাডকম লিমিটেডের চেয়ারম্যান গীতি আরা সাফিয়া চৌধুরী।... বিস্তারিত
‘ঈদের শুরু চাঁদরাত থেকেই’
‘ঈদের আনন্দটার শুরু হয় চাঁদরাত থেকেই। বাড়ির ছোট ছেলেমেয়েদের চোখে যেমন ঘুম থাকে না, তেমনি মা-খালাদের চোখেও ঘুম থাকে না। ঈদের আগের রাতে মায়ের বরফি বানানোর আয়োজনটা আজও ভুলতে পারিনি। তারপর সকালবেলা দুধের সাদা ধবধবে বরফি মুখে পুরে সুমিষ্ট হাসি, নতুন জামা—এসব কি আর ভোলা যায়?’ ছোটবেলার ঈদের কথা এভাবেই বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী।
এখন মা রাশেদা কে... বিস্তারিত
এখন মা রাশেদা কে... বিস্তারিত
আবদুল্লাহ আবু সায়ীদ
নাতিদের সঙ্গে সময় কাটে
বিকেল পাঁচটার কিছু বেশি বাজে। ৭৭ সেন্ট্রাল রোডের লাল ইটের বাড়িটা খুঁজে পেতে বেগ পেতে হলো না। পরিচিত সেই খাদি পাঞ্জাবি পরেই অপেক্ষা করছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ স্যার। চিরচেনা হাস্যোজ্জ্বল মুখেই স্বাগত জানালেন। ছোট বসার ঘরের চারদিকেই বই। কেবল তাকেই নয়, হাতেও একটা বই শোভা পাচ্ছে। দীর্ঘ সময় শিক্ষকতা পেশায় ছিলেন। এরপর লেখালেখি, পড়াশোনা আর বিশ্বসাহিত্য কেন্দ্রের কাজ, সব... বিস্তারিত
যোগাযোগমন্ত্রীর পদত্যাগ
[এখানে যে যোগাযোগমন্ত্রীর গল্প বলা হচ্ছে তিনি আওয়ামী লীগ, বিএনপি বা এরশাদ আমলের মন্ত্রী নন। অন্য কোনো আমলের। তবে আনন্দের বিষয়, সব আমলের জিনিস একই। —লেখক]
যোগাযোগমন্ত্রী সালাহউদ্দিন খান ভুলু সাহেবের দুপুরে কিছুক্ষণ ঘুমানোর অভ্যাস। মন্ত্রীর কঠিন দায়িত্ব পালনের সময়ও তিনি এই অভ্যাস বহাল রেখেছেন। একটু উনিশ-বিশ অবশ্য হচ্ছে; আগে ঘুমানোর সময় একজন গায়ের ঘামাচি মেরে দিত, এখন সেটা... বিস্তারিত
যোগাযোগমন্ত্রী সালাহউদ্দিন খান ভুলু সাহেবের দুপুরে কিছুক্ষণ ঘুমানোর অভ্যাস। মন্ত্রীর কঠিন দায়িত্ব পালনের সময়ও তিনি এই অভ্যাস বহাল রেখেছেন। একটু উনিশ-বিশ অবশ্য হচ্ছে; আগে ঘুমানোর সময় একজন গায়ের ঘামাচি মেরে দিত, এখন সেটা... বিস্তারিত
আমার কাছে ২৫ বিলিয়ন ডলার!
এটিএন বাংলার ক্রীড়া সাংবাদিক আবদুল্লাহ হীরার মনটা খুব বড়। আমি চাইলাম আর সঙ্গে সঙ্গে আমাকে ২৫ বিলিয়ন ডলার দিয়ে দিল! একটা ২০ বিলিয়ন ডলারের নোট। আরেকটা ৫ বিলিয়নের। এক বিলিয়নে যে এক শ কোটি, এটা তো নিশ্চয়ই জানেন। এবার ২৫ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় কত হয়, বের করে ফেলুন। দেখুন মিলেছে কি না—প্রায় দুই লক্ষ কোটি টাকা। হীরার বদান্যতায় এই বিপুল পরিমাণ টাকা এখন আমার ড্রয়ারে গড়াগড়ি খাচ্ছে।... বিস্তারিত
বন্দিনী
চেতনায় ধরা পড়ল এটা একটা অপরিসর কারাকক্ষ, তবে এবার তিনি বুঝতে দিলেন না তাঁর চৈতন্য ফিরে এসেছে। স্মৃতি যেন স্রোতের প্রবল তোড়। শেষবার যখন তিনি ওদের হাতে ধরা পড়লেন, তাঁর চোখে উপলব্ধির আলো দেখতে পেয়েছিল ওরা—কীভাবে যেন সেটাকে নিভিয়ে দেওয়া হয়েছে। সুই বেঁধানোর ব্যথাটা মনে আছে তাঁর, মনে আছে প্রতিটি ইউনিফর্ম একই রকম, তারপর আবার কিছু না-জানার জগতে হারিয়ে যাওয়া।
এবার তিনি ধৈর্য হারাবেন... বিস্তারিত
[ 1 ][ 2 ][ 3 ] >>
এবার তিনি ধৈর্য হারাবেন... বিস্তারিত



