Prothom Alo

বাইরের আলো গর্ভস্থ শিশুর চোখের জন্য ভালো

প্রথম আলো ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

গর্ভকালীন মা নিকষ অন্ধকারে বেশির ভাগ সময় কাটালে তা গর্ভস্থ শিশুর চোখের গঠনে নেতিবাচক প্রভাব ফেলে। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। রেটিনার পুষ্টির জন্য সূক্ষ্ম রক্তনালির এক জাল রয়েছে, এর নাম হাইলয়েড ভাসকুলেচার। গর্ভস্থ শিশুর এ রক্তনালির গঠনে বিরূপ প্রতিক্রিয়া রাখতে পারে মায়ের অন্ধকার পরিবেশ।
বিজ্ঞানীরা বলছেন, মায়ের জন্য সবচেয়ে ভালো হলো হালকা নরম আলোতে থাকা। তীব্র আলো বা নিকষ কালো অন্ধকার কোনোটাই ভালো নয়। তা ছাড়া দিন ও রাতের আলোর তফাত বুঝতে পারে গর্ভস্থ শিশু—এ তফাত তার মস্তিষ্কে বায়োলজিক্যাল ঘড়ি তৈরিতে সাহায্য করে। তাই মাকে সব সময় স্বাভাবিক আলোর মধ্যে এবং স্বাভাবিক পরিবেশে থাকতে হবে।
দিনের বেলা অন্ধকারে এবং গভীর রাতে আলো জ্বেলে শিশুকে ভুল সংকেত দেওয়া ঠিক নয়।

সম্পাদক ও প্রকাশক: মতিউর রহমান
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : ৮১১০০৮১,৮১১৫৩০৭-১০, ফ্যাক্স : ৯১৩০৪৯৬
ই-মেইল :info@prothom-alo.com