-
২০১০ সালে পাচার করার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে ছোট ছোট ১২০টি কচ্ছপ। পরে এগুলো কক্সবাজারের ডুলাহাজারায় বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়। এই পার্কে এখন বেশ ভালো আছে কচ্ছপগুলো।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম -
সাফারি পার্কে যখন কচ্ছপগুলো ছেড়ে দেওয়া হয়, তখন এগুলোর ওজন ছিল ৩০০ গ্রাম। এখন এগুলোর গড় ওজন হয়েছে ৫০০ গ্রামেরও বেশি।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম -
পার্কের ভেতরে কচ্ছপগুলো দল বেঁধে থাকে।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম -
নিজেদের মাঝে খুনসুটিও করে ওরা।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম -
কচ্ছপগুলোর আবাসস্থল ভারত-শ্রীলঙ্কা ও পাকিস্তানের মরুময় ঝোপঝাড় হলেও সাফারি পার্কে নিজেদের বেশ মানিয়ে নিয়েছে ওরা।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম -
মাথা উঁচিয়ে সামনের দিকে দেখছে কচ্ছপগুলো।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম



