-
হাওর ও খাল-বিলে পানি কমতে শুরু করেছে। এ সময় মাছ ধরা যায় সহজে। তাই জাল নিয়ে জেলেরাও ব্যস্ত হয়ে পড়েছেন মাছ ধরতে। ছবিটি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দোভাগীর হাওর থেকে তোলা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
হাওরে জাল টেনে মাছ ধরছেন জেলেরা।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
পানিতে জাল ফেলে নৌকায় বসে অপেক্ষা করছেন জেলে। একটু পরেই তোলা হবে জাল।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
সেতুর নিচে জাল ফেলে মাছ ধরার অপেক্ষায় এক জেলে।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
হাওরে জাল ফেলে নৌকায় বসে আছেন এক জেলে।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
মাছ ধরে তা রাখার জন্য খলুই বেঁধে রাখা হয়েছে নৌকার পাশে।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
খলুইয়ে মাছ দেখছে এই কিশোর।
ছবি: আনিস মাহমুদ, সিলেট -
মাছে মাছে প্রায় ভরে গেছে খলুই।
ছবি: আনিস মাহমুদ, সিলেট



