-
বুয়েটের শিক্ষার্থীরা উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে তাঁদের কুশপুত্তলিকা নিয়ে আসেন।
ছবি: জাহিদুল করিম -
শিক্ষার্থীদের মানববন্ধনের আগে ক্যাম্পাসে দাঙ্গা পুলিশের অবস্থান।
ছবি: জাহিদুল করিম -
বুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।
ছবি: জাহিদুল করিম -
উপাচার্য ও সহ-উপাচার্যের কুশপুত্তলিকা দাহ করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
ছবি: জাহিদুল করিম -
আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন বুয়েটের শিক্ষকেরাও।
ছবি: জাহিদুল করিম -
দীর্ঘ মিছিল নিয়ে বুয়েটের প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ছবি: জাহিদুল করিম -
মিছিলের পাশে পুলিশের অবস্থান।
ছবি: জাহিদুল করিম -
শিক্ষকদের বেঁধে দেওয়া ২৪ ঘণ্টার সময়সীমা শেষে উপাচার্যের কার্যালয়ে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষকেরা।
ছবি: জাহিদুল করিম -
আন্দোলনকারীরা উপাচার্যের কার্যালয় ভেতর থেকে বন্ধ করলে বুয়েট ও বহিরাগত ছাত্রলীগের কর্মীরা কার্যালয়ের মূল ফটকে লাথি মারেন।
ছবি: জাহিদুল করিম -
উপাচার্যের কার্যালয়ের ভেতরে থাকা আন্দোলনকারীদের অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছেন বুয়েট ছাত্রলীগের কর্মীরা।
ছবি: জাহিদুল করিম -
আন্দোলনকারীদের ব্যবহূত মাইক বহনকারী রিকশাটি ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন বুয়েট ছাত্রলীগের কর্মীরা।
ছবি: জাহিদুল করিম -
উপাচার্যের কার্যালয়ে অবস্থানরত আন্দোলনকারীরা একপর্যায়ে সাবেক শিক্ষকদের পাশে বর্তমান উপাচার্যের ছবি টাঙিয়ে দেন।
ছবি: জাহিদুল করিম -
বিকেলে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
ছবি: জাহিদুল করিম



