• স্পেস স্যুট পরিহিত ও হাতে হেলমেট ধরা নিল আর্মস্ট্রং; অ্যাপোলো ১১-তে চড়ে চন্দ্রাভিযানে যাওয়ার আগের ছবি। নিল আর্মস্ট্রংয়ের পা চাঁদের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে মানবজাতি পৌঁছে গিয়েছিল অনন্য উচ্চতায়। চাঁদের মাটি স্পর্শ করে তিনি বলেছিলেন, ‘এটা মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ, তবে মানবজাতির জন্য বড় অগ্রগতি।’ স্পেস স্যুট পরিহিত ও হাতে হেলমেট ধরা নিল আর্মস্ট্রং; অ্যাপোলো ১১-তে চড়ে চন্দ্রাভিযানে যাওয়ার আগের ছবি। নিল আর্মস্ট্রংয়ের পা চাঁদের মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে মানবজাতি পৌঁছে গিয়েছিল অনন্য উচ্চতায়। চাঁদের মাটি স্পর্শ করে তিনি বলেছিলেন, ‘এটা মানুষের জন্য ছোট্ট পদক্ষেপ, তবে মানবজাতির জন্য বড় অগ্রগতি।’
    ছবি: রয়টার্স
  • অ্যাপোলো মিশনে যাওয়ার আগে তিন নভোচারীর পোর্ট্রেট। বাঁয়ে নিল আর্মস্ট্রং, ডানে এডুইন অলড্রিন এবং মধ্যে মাইকেল কলিন্স। আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা দেওয়ার পর তাঁকে অনুসরণ করেন অলড্রিন। খেয়াযান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন মাইকেল কলিন্স। অ্যাপোলো মিশনে যাওয়ার আগে তিন নভোচারীর পোর্ট্রেট। বাঁয়ে নিল আর্মস্ট্রং, ডানে এডুইন অলড্রিন এবং মধ্যে মাইকেল কলিন্স। আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা দেওয়ার পর তাঁকে অনুসরণ করেন অলড্রিন। খেয়াযান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন মাইকেল কলিন্স।
    ছবি: রয়টার্স
  • চাঁদের বুকে নিল আর্মস্ট্রং, খেয়াযান ইগলের পাশে দাঁড়িয়ে। চাঁদের সৌন্দর্যে মুগ্ধ আর্মস্ট্রং বলেছিলেন, সেই দৃশ্যগুলো এককথায় অসাধারণ। কোনো দৃশ্যপটেই তা প্রকাশ করা যাবে না। চাঁদের বুকে নিল আর্মস্ট্রং, খেয়াযান ইগলের পাশে দাঁড়িয়ে। চাঁদের সৌন্দর্যে মুগ্ধ আর্মস্ট্রং বলেছিলেন, সেই দৃশ্যগুলো এককথায় অসাধারণ। কোনো দৃশ্যপটেই তা প্রকাশ করা যাবে না।
    ছবি: রয়টার্স
  • ১৬ জুলাই ১৯৯৯ চন্দ্র বিজয়ের ৩০ বছর পূর্তিতে কেনেডি স্পেস সেন্টারে আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন। স্মরণ করছেন চাঁদে অভিযানের সেই মুহূর্তগুলোর কথা। ১৬ জুলাই ১৯৯৯ চন্দ্র বিজয়ের ৩০ বছর পূর্তিতে কেনেডি স্পেস সেন্টারে আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন। স্মরণ করছেন চাঁদে অভিযানের সেই মুহূর্তগুলোর কথা।
    ছবি: রয়টার্স
  • ২১ জুলাই ১৯৯৯। অ্যাপোলো অভিযানে চন্দ্র বিজয়ী তিন নভোচারী—বাঁ থেকে মাইকেল কলিন্স, নিল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন। তিন পরম বন্ধু মানবজাতির মহাকাশ মিশনকে এগিয়ে নিয়েছেন অনেক দূর। ২১ জুলাই ১৯৯৯। অ্যাপোলো অভিযানে চন্দ্র বিজয়ী তিন নভোচারী—বাঁ থেকে মাইকেল কলিন্স, নিল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন। তিন পরম বন্ধু মানবজাতির মহাকাশ মিশনকে এগিয়ে নিয়েছেন অনেক দূর।
    ছবি: রয়টার্স
  • ২০১০ সালের ২৬ মে। ভবিষ্যতে মহাকাশ মিশনে সমর্থন দিয়ে বক্তব্য দিচ্ছেন নিল আর্মস্ট্রং। ২০১০ সালের ২৬ মে। ভবিষ্যতে মহাকাশ মিশনে সমর্থন দিয়ে বক্তব্য দিচ্ছেন নিল আর্মস্ট্রং।
    ছবি: রয়টার্স
  • গত বছরের ১৬ নভেম্বর নিল আর্মস্ট্রংকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’-এ ভূষিত করা হয়। গত বছরের ১৬ নভেম্বর নিল আর্মস্ট্রংকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক ‘কংগ্রেশনাল গোল্ড মেডেল’-এ ভূষিত করা হয়।
    ছবি: রয়টার্স

আপনি দেখছেন "নিল আর্মস্ট্রং" এ্যালবামের ছবি।



[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য