-
পঞ্জিকায় আজ আষাঢ়ের ৩০ তারিখ। হঠাত্ করেই মেঘ কালো করে নগরে নেমে পড়ে ঝুম বৃষ্টি। এতে নগরের বুকে যেমন নেমে আসে স্বস্তি, ঠিক তেমনি দীর্ঘক্ষণ এ বৃষ্টির কারণে অনেকেই পড়ে বাড়তি ঝামেলায়। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।
ছবি: সাজিদ হোসেন -
বৃষ্টির মধ্যেও থেমে নেই নগরবাসীর জীবন। তাই ঝুম বৃষ্টিতেও রিকশার মধ্যে গুটিসুটি মেরে বসে চলছেন গন্তব্যের দিকে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।
ছবি: সাজিদ হোসেন -
যাত্রী বেশি হওয়ায় রিকশার পর্দা এভাবে মাথার ওপর দিয়ে বৃষ্টির পানি থেকে বাঁচার প্রচেষ্টা। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।
ছবি: সাজিদ হোসেন -
হঠাৎ বৃষ্টি নেমে আসায় অনেক রিকশাঅলা পর্দার ব্যবস্থা করতে পারেননি। তাই একটু ঝামেলায় পড়তে হয়েছে এ রিকশার যাত্রীদের। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা।
ছবি: সাজিদ হোসেন -
কেউ কেউবা ইচ্ছে করেই ভিজেছে বৃষ্টির পানিতে। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে তোলা।
ছবি: হাসান রাজা -
বৃষ্টির পানিতে ডুবে ছিল পুরো টিএসসির সামনের সড়ক।
ছবি: হাসান রাজা -
মুষলধারে বৃষ্টির কারণে রাজশাহীর গণকপাড়া এলাকার সড়কটিতে এভাবে পানি জমে যায়।
ছবি: সাহাদাত পারভেজ -
বৃষ্টির পানি জমে যাওয়ার কারণে গণকপাড়া থেকে সাহেববাজার জিরোপয়েন্ট যেতে দুর্ভোগে পড়তে হয় পথচারীদের।
ছবি: সাহাদাত পারভেজ



