প্রিয় পাঠক
ছদ্মনাম বা সাংকেতিক নাম ব্যবহার করে লেখা কোনো মন্তব্য প্রকাশ করা হবে না। আপনার প্রোফাইল আপডেট করুন।
অনুরোধক্রমে
প্রথম আলো কর্তৃপক্ষ
আপনি যদি প্রথম আলোর তালিকাভুক্ত ব্যবহারকারী হন তাহলে সাইন ইন করুন| তালিকাভুক্ত না হলে
রেজিস্ট্রেশন করুন|
পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে পুনরায় নির্ধারন করুন |
X বন্ধ করুন
-
মুক্তেশ্বরী নদীর পারে সবজির চাষ করা হয়েছে। নদীর মধ্যে খানিকটা জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সবজির মাচা। বসন্তে এমনই থাকে মুক্তেশ্বরীর দৃশ্য। ছবিটি হাজিরহাট এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
মুক্তেশরীর বুকে নৌকায় করে আপন মনে ঘুরে বেড়াচ্ছেন দুই ব্যক্তি।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
নদীতে জাল দিয়ে মাছ ধরছেন এক জেলে। ছবিটি বিল বোকড় এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
মুক্তেশ্বরীর বুকে অস্ত যাচ্ছে সূর্য। চারদিকে ছড়িয়ে পড়ছে পড়ন্ত সূর্যের রক্তিম আভা। এমন সময় নদীর বুকে জাল ফেলে মাছ ধরছেন এক জেলে। ছবিটি বিল বোকড় এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
সন্ধ্যায় মুক্তেশ্বরীর পাড় ধরে গরু-ছাগল নিয়ে ঘরে ফিরছেন দুই নারী। ছবিটি বিল বোকড় এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
বিল বোকড়ে কাজ সেরে সন্ধ্যায় মাথায় ঘাসের আঁটি নিয়ে মুক্তেশ্বরীর পাড় ধরে বাড়ি ফিরছেন কৃষক।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
মুক্তেশ্বরীর স্বচ্ছ পানিতে পেতে রাখা জাল থেকে মাছ বের করছেন এক জেলে। ছবিটি কুমারসীমা এলাকা থেকে তোলা
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
মুক্তেশ্বরী নদীর পাড়ে চাষাবাদ করা হয়। ফসল চাষের জন্য জমি প্রস্তুতের এক ফাঁকে নিজেকে জিরিয়ে নিচ্ছেন এক নারী। ছবিটি পাঁচবাড়িয়া এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
-
মুক্তেশ্বরী নদীর পাড়ে গোবর দিয়ে জ্বালানি তৈরি তা শুকানোর জন্য রোদে দিচ্ছেন এক নারী। ছবিটি হাজিরহাট এলাকা থেকে তোলা।
ছবি: মাসুদ আলম, অভয়নগর, যশোর
আপনি দেখছেন "অন্য রূপে মুক্তেশ্বরী" এ্যালবামের ছবি।
[+] এ এ্যালবাম সম্পর্কিত তথ্য