-
সবুজ শ্যামলিমায় ঘেরা বাংলাদেশ। সবুজ ধানখেতের মাঝখানে লাল কানিবকটি অবাক চোখে তাকিয়ে দেখছে মানুষ আর প্রকৃতিকে। গ্রামের বিলঝিলের পাশে খেতে এই দৃশ্য সচরাচরই চোখে পড়ে। ছবিটি সিরাজগঞ্জ সদরের এক গ্রাম থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
প্রায়শ মাছরাঙাকে পড়ন্ত বিকেলে এমন ধ্যান ধরে বসে থাকতে দেখা যায়। আসলে এটি অতি মনোযোগ দিয়ে শিকার খুঁজছে। যখনই পানির মধ্যে কোনো ছোট মাছ ভেসে উঠবে, সুদর্শন এই মাছরাঙা তার লম্বা শিকারি ঠোঁট দিয়ে সেটিকে ছোঁ মেরে ধরে ফেলবে। ছবিটি সিরাজগঞ্জ শহরের অদূরে নলকা বিল থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
পানকৌড়ি। কালো লম্বা দেহের সঙ্গে লম্বা লেজের কারণে সহজেই এরা চোখে পড়ে। ছবিটি সিরাজগঞ্জ শহরের অদূরে নলকা বিল থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
ধানখেতের ওপরে ফিঙের নাচ। এটি গ্রামের ধানখেতের সবচেয়ে পরিচিত দৃশ্য। পড়ন্ত সূর্যের আলোয় এই ফিঙের নাচ কী অপূর্ব এক দৃশের অবতারণাই না করেছে! ছবিটি সিরাজগঞ্জ সদরের একটি গ্রাম থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
কাঠঠোকরা, বাংলাদেশের সুন্দরতম পাখিদের অন্যতম। এরা অতি চঞ্চল। সারাক্ষণ গাছের ডালে ডালে শক্ত ঠোঁট দিয়ে শব্দ করে গর্ত করেই দিন কাটায়। এদের লম্বা নখ, শরীরের সুন্দর গড়ন, রঙিন মুকুট আর এর সঙ্গে এদের চঞ্চলতা—সব মিলিয়ে এরা দারুণ উপভোগ্য। ছবিটি সিরাজগঞ্জের শহর থেকেই তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
ভাঙা বাঁশের ওপর চিলের এমন পাখা মেলার দৃশ্য শহরে মেলা ভার। সিরাজগঞ্জের যমুনা নদীর চর থেকে তোলা দৃশ্যটি চমত্কার।
ছবি: মাহমুদুল হক মনি -
নাম না জানা পাখিটি খুব সুন্দর। এরা নদীর চরে বালুর মধ্যে খেলা করে। কখনো দৌড়ায়, কখনো শুয়ে থাকে, কখনো ঠায় দাঁড়িয়ে থাকে আবার কখনো উড়ে বেড়ায়। সারাক্ষণ কিচিরমিচির করতে থাকে। ছবিটি যমুনা নদীর চর থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
পড়ন্ত সূর্যের হলুদ আলোয় গোবড়া শালিক; খুব অপরিচিত কোনো দৃশ্য নয়। শালিকটি বিকেলের শীতল হাওয়ায় নিজেকে জুড়িয়ে নিচ্ছে। হলুদ আলোয় হলুদ ঠোঁটের শালিক; সত্যিই মনোরম। যমুনা নদীর পাড় থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
সূর্য ডুবতে বসেছে। হলুদ আকাশ। একাকী ফিঙেটিকে দেখে যে কারও মন উদাস হবে। সব মিলিয়ে দৃশ্যটি কবিতার মতো। ছবিটি সিরাজগঞ্জ সদরের একটি গ্রাম থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি -
সাদা বকের দৃশ্য আমাদের অনেকেরই পরিচিত। এক জোড়া সাদা বকের পাখা মেলে পরস্পরের দিকে উড়ে আসার দৃশ্যটি শুধু বর্ণনাতীত সুন্দরই নয়, বিরলও বটে। শাহজাদপুরের যমুনার পাড় থেকে তোলা।
ছবি: মাহমুদুল হক মনি।



