আত্মজীবনী লিখবেন কারিনা

অনলাইন ডেস্ক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
কারিনা কাপুর খান

কারিনা কাপুর খান

আত্মজীবনী লেখার আগ্রহ প্রকাশ করলেন ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। সম্প্রতি নিজের লেখা ‘দ্য স্টাইল ডায়েরি অব এ বলিউড ডিভা’ বইয়ের মোড়ক উন্মোচন করার সময় এমনটাই জানিয়েছেন তিনি।

অনেকের মতে, বলিউডের অভিনেত্রী ও পতৌদির নবাব পরিবারের নতুন সদস্য কারিনার জীবনের গল্প রূপকথার গল্পের চেয়ে কোনো অংশেই কম না। তাঁর জীবনের খুঁটিনাটি জানার জন্য সবার মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। নিজের জীবনের জানা-অজানা নানা অধ্যায় সবাইকে জানাতে ভবিষ্যতে আত্মজীবনী লেখার কাজ হাতে নেবেন বলে জানিয়েছেন ৩২ বছর বয়সী এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে কারিনার ভাষ্য, ‘“দ্য স্টাইল ডায়েরি অব এ বলিউড ডিভা” বইটিতে পোশাক নির্বাচন ও সাজসজ্জার ক্ষেত্রে আমার ব্যক্তিত্বের প্রতিফলন ঘটেছে। আমি ঠিক জানি না, পরবর্তী সময়ে কী ধরনের বিষয়বস্তু নিয়ে আমি বই লিখব। আমি যদি আবার বই লিখি, তবে তা অবশ্যই আত্মজীবনীমূলক বই হবে। তবে খুব শিগগির সেই বই লেখার কাজ শুরু করছি না।’ জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।

কারিনা মনে করেন, নারীর সৌন্দর্য সবচেয়ে বেশি ফুটে ওঠে শাড়ি পরলে। তাঁর মতে, ‘আমার মনে হয়, শাড়িতেই সবচেয়ে সুন্দর লাগে ভারতীয় নারীদের। সাইফ সব সময় আমাকে শাড়ি পরতে বলে। সমস্যা হলো, আমরা বেশির ভাগ সময় পোশাক নির্বাচনের ক্ষেত্রে পশ্চিমাদের নকল করার চেষ্টা করি। কিন্তু সবার উচিত, কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে সেই অনুষ্ঠানের মেজাজ অনুযায়ী পোশাক নির্বাচন করা। সব সময় এক রকম পোশাক না পরে, কখনো শাড়ি এবং কখনো অন্য ধরনের পোশাক পরা উচিত।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন