• হোম
  • শেষের পাতা
  •   মানুষের চেতনায় সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে: অর্থমন্ত্রী

মানুষের চেতনায় সরকার সন্তুষ্টি প্রকাশ করেছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট | তারিখ: ০৯-০২-২০১৩

  • ৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, ‘চেতনার ছবক দেব না। শাহবাগ মোড় আর শহীদ মিনার থেকে চেতনার ছবক আসছে।’ তিনি বলেন, ‘মানুষ রাস্তায় নেমে যে চেতনা প্রকাশ করছে, সরকার তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।’
আজ শনিবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন মুহিত।
অর্থমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন ফেব্রুয়ারি মাস। চেতনার মাসে চেতনা উত্সারিত হচ্ছে রাজধানীর শাহবাগ মোড় আর সিলেটের শহীদ মিনার থেকে।’ তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের জগতে প্রবেশের পাসপোর্ট, যেখানে বিচরণ করতে চেতনা জাগ্রত রাখতে হয়।’
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও পরামর্শ উপদেষ্টা জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপাচার্য মোহাম্মদ শহিদুল্লাহ তালুকদার, বিশ্ববিদ্যালয়ের ডিন জীবন কৃষ্ণ সাহা, প্রক্টর আনোয়ার হোসেন, রেজিস্ট্রার ফয়জুল হক প্রমুখ।
নবীনবরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে সরকার আপিল করবে। মানুষ রাস্তায় নেমে যে চেতনা প্রকাশ করছে, সরকার তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে।’
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে তরুণদের সমাবেশের প্রতি সংহতি রেখে সিলেটেও গত বুধবার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তরুণেরা অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

FOHAD

FOHAD

২০১৩.০২.০৯ ১৮:৪২
আজপর্যন্ত বিএনপির নেত্রীর রাজনৈতিক জীবনে একটিবারের জন্যও ভুলকরে মুখ হতে একটি শব্দও আসেনি যে গোলাম আযম, সাইদি, নিজামি, সাকা, আলিম, কা-মেল্লা চিহ্নিত যুদ্ধ অপরাধিদ তাদের ফাসি চাই, জামাত একটি যুদ্ধঅপরাধিদের দল একে নিষিদ্ধ ঘোষনা করব । তাই দেশবাসির কাছে পরিষ্কার বিএনপির এ জোট যুদ্ধঅপরাধিদের জোট। রাজাকারদের পত্রিকা দিগন্ত, দিনকাল, সংগ্রাম, সোনার বাংলা, আমার দেশ নিষিদ্ধ কর, দিগন্ত টিভি বন্ধ কর, ইলামি ব্যাংক বন্ধ কর, মিশনগ্রুফ বদ্ধ কর, রাজাকারদের যত ব্যাবসা আছে বন্ধ কর।
২০১৩.০২.০৯ ১৮:৫৩
এসব নরপশুদের যত দ্রুত ফাঁসি দিতে পরবেন ততই আগামীতে জনপ্রিয়তা পাবেন নয়ত ভরাডুবি। আমরা জনগন চেতণাদিপ্ত আছি আর রাষ্ট্রযণ্ত্রের চেতনার প্রতিফলন বিচার করছি।

Prodip

Prodip

২০১৩.০২.০৯ ১৮:৫৪
অাবাল্য শুনেছি মেয়ে বাংলাদেশ জ্ঞানীর অাতুর
অধীর বৃষ্টীর মাঝে জন্ম নেন শত মহীরুহ
জ্ঞানের প্রকোষ্টে দেখো ,ঝোলে অাজ বিষন্ন বাদুড়
অতীতে বিশ্বাস রাখা, হে সুশীলা কেমন দুরহ ?
কী করে মানবো বলো ,শ্রীজ্ঞানের জন্মভূমি এই ,
শীলভদ্রও নিয়েছিলো নিশ্বাসের প্রথম বাতাস
অতীতকে বাদ দিলে অাজ তার কোন কিছু নেই
বিদ্যালয়ে কেশে উঠে , গুটিকয় সিনানথ্রোপাস ।

manna dutt

manna dutt

২০১৩.০২.০৯ ১৮:৫৮
YES MR MINISTER U R OK. BUT DEVELOPMENT IS WHERE? R U READY TO fund for PADMA BRIDGE?HAvE U DONE KAZIR BAZAR BRIDGEat Surma RIVER which IS half done by your classmate ? WHERE IS SHARE MARKET MONEY ?where is sylhet intl stadium?r u ready to complete all these? where is sylhet engineering varsity?DO U HAVE ANSWERS?

ফয়সাল আহমেদ পলাশ

ফয়সাল আহমেদ পলাশ

২০১৩.০২.০৯ ১৯:১০
একথা জনগণ বুঝে গিয়েছে মাল সাহেব

mohammed mohiuddin

mohammed mohiuddin

২০১৩.০২.০৯ ২০:১৮
FOHAD I am completely agree should shutdown every thing, what ever belong RAJAKR, ALBADAR ALSHAMS

mahfuza bulbul

mahfuza bulbul

২০১৩.০২.০৯ ২০:৩১
শুধু রাজাকারদের ফাঁসির দাবীতে না হয়ে এই চেতনা যদি সরকারের দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধেও হত কতটা সন্তষ্ট হতো সরকার ?

badrudduza

badrudduza

২০১৩.০২.০৯ ২০:৪৭
"মুহিত" যুদ্ধঅপরাধ নিয়ে এতোদিন তোরা বলছিস আমরা শুনছি ....আজ আমরা বলব তোরা শুনবি .....একদম চুপ... মনে রাখিস এ দেশ স্বাধীন করছে শাহবাগের মত সাধারন মানুষ....