ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহের ভালুকা উপজেলায় আজ শনিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। উপজেলার আমতলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—হালিমা (৩০), ফাতেমা (৩৫), এনামুল হক (২৫) ও রফিকুল ইসলাম (১৮)। আহত লোকজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার আমতলী এলাকায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালক এনামুল হকের মৃত্যু হয়। দুর্ঘটনায় লেগুনার ১৮ জন যাত্রী আহত হন। তাঁদের মধ্যে তিনজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে সেখানে তাঁদের মৃত্যু হয়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব প্রথম আলো ডটকমকে বলেন, দুর্ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ট্রাকটি আটক করা হয়েছে।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন