শিরোনাম:

কুষ্টিয়ায় ১৪৪ ধারা

কুষ্টিয়া অফিস | তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আজ শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
ওই এলাকায় একই সময়ে উপজেলা বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল হাসান এই নির্দেশ দেন।
প্রশাসন ও পুলিশ জানায়, চার-পাঁচ দিন আগে খোকসা উপজেলা বিএনপি ফায়ার সার্ভিস স্টেশনের সামনে সমাবেশ করার ঘোষণা দেয়। তবে তারা প্রশাসনের কাছ থেকে লিখিত বা মৌখিক অনুমতি নেয়নি। দুপুরে একই জায়গায় কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশের ডাক দেয় উপজেলা ছাত্রলীগ। তারাও কোনো অনুমতি নেয়নি। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার প্রথম আলো ডটকমকে বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

FOHAD

FOHAD

২০১৩.০২.০৯ ১৮:৫৮
আজপর্যন্ত বিএনপির নেত্রীর রাজনৈতিক জীবনে একটিবারের জন্যও ভুলকরে মুখ হতে একটি শব্দও আসেনি যে গোলাম আযম, সাইদি, নিজামি, সাকা, আলিম, কা-মেল্লা চিহ্নিত যুদ্ধ অপরাধিদ তাদের ফাসি চাই, জামাত একটি যুদ্ধঅপরাধিদের দল একে নিষিদ্ধ ঘোষনা করব । তাই দেশবাসির কাছে পরিষ্কার বিএনপির এ জোট যুদ্ধঅপরাধিদের জোট। রাজাকারদের পত্রিকা দিগন্ত, দিনকাল, সংগ্রাম, সোনার বাংলা, আমার দেশ নিষিদ্ধ কর, দিগন্ত টিভি বন্ধ কর, ইলামি ব্যাংক বন্ধ কর, মিশনগ্রুফ বদ্ধ কর, রাজাকারদের যত ব্যাবসা আছে বন্ধ কর।