চট্টগ্রামে হরতাল উপেক্ষা করে অবস্থান কর্মসূচি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ০৯-০২-২০১৩

  • ১৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আজ শনিবার চতুর্থ দিনের মতো কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে নগরের রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছেন তরুণেরা। জামায়াতের হরতাল উপেক্ষা করে আজ সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়।
আবৃত্তি, গণসংগীত, বক্তৃতা আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরের জামালখান প্রেসক্লাব চত্বর। এ সময় ‘কাদের মোল্লার ফাঁসি চাই’, ‘জামাতের হরতাল মানি না মানব না’ স্লোগান তোলেন তরুণেরা।
প্রতিদিন বেলা তিনটায় কর্মসূচি শুরু হলেও হরতালের কারণে আজ সকালেই কর্মসূচি শুরু করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থী, অনলাইন ব্লগারদের উপস্থিতি বেড়েই চলেছে।
সংস্কৃতিকর্মী, রাজনৈতিক কর্মী, লেখক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন। সবার মুখে একটাই দাবি—‘ফাঁসি চাই’।
এদিকে, হরতালে চট্টগ্রাম নগরের কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়নি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

FOHAD

FOHAD

২০১৩.০২.০৯ ১৪:২৩
আজপর্যন্ত বিএনপির নেত্রীর রাজনৈতিক জীবনে একটিবারের জন্যও ভুলকরে মুখ হতে একটি শব্দও আসেনি যে গোলাম আযম, সাইদি, নিজামি, সাকা, আলিম, কা-মেল্লা চিহ্নিত যুদ্ধ অপরাধিদ তাদের ফাসি চাই, জামাত একটি যুদ্ধঅপরাধিদের দল একে নিষিদ্ধ ঘোষনা করব । তাই দেশবাসির কাছে পরিষ্কার বিএনপির এ জোট যুদ্ধঅপরাধিদের জোট।

Porimol

Porimol

২০১৩.০২.০৯ ১৪:৫১
চট্টগ্রামের সকল মানুষকে আমর পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আপনা রাজপথে রাজারদের নামতে দিবে না। জয় আমাদেরই হবে। জয় বাংলা

mohammed mohiuddin

mohammed mohiuddin

২০১৩.০২.০৯ ১৪:৫৬
best wish to all Chittagong people , before all revel start from Chittagong and this time also
২০১৩.০২.০৯ ১৫:০৪
আনদুলনকে আরো বেগবান করতে হবে

Nogen Pauria

Nogen Pauria

২০১৩.০২.০৯ ১৫:০৫
চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জামাতের হরতাল রুখে দেওয়ার জন্য। রাজাকাররা ভয় পেয়েছে যার জন্য তারা হরতাল ডেকে মাঠে নামেনি।

Ahmed

Ahmed

২০১৩.০২.০৯ ১৫:২২
এভাবেই ওরা (রাজাকাররা) ধীরে ধীরে পিছু হঠবে। এগিয়ে যা । একটাই দাবি—‘ফাঁসি চাই’।একটাই দাবি—‘ফাঁসি চাই’।একটাই দাবি—‘ফাঁসি চাই’।

Faiza

Faiza

২০১৩.০২.০৯ ১৫:২২
হরতালে চট্টগ্রাম নগরের কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়নি।খবরটা পড়ে ভাল লাগলো।

Syed Kamrul Huq

Syed Kamrul Huq

২০১৩.০২.০৯ ১৫:২২
মনে রাখবেন এই জামাত-শিবির একমাত্র জনতার বিক্ষোব দেখলেই লেজ গুটিয়ে পালায়। যেমন ৭১'এ, জাহানারা ইমাম নের্তৃত্ত্বাধীন ঘাতক দালাল নির্মূল কমিটি কর্তৃক আন্দলোন কালে এবং এবারের প্রজন্ম গণজাগরণ কালে। জয় সুনিশ্চিত করতে হলে এই জাগরণ চালিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের মত বিজয় অর্জন পর্যন্ত। জয় আমাদের হবেই। জয় বাংলা। জয় প্রজন্ম।

FARUK KHAN

FARUK KHAN

২০১৩.০২.০৯ ১৫:২৪
বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই এগিয়ে যাও চট্টগাম বাসি .।
২০১৩.০২.০৯ ১৫:৪৫
চটূগ্রােমর সকল মানুষেক ধণ্যবাদ। হরতােলর িবপেক্ষ রূেখ দাড়ােনার জন্য। জয় বাংলা।

nazim

nazim

২০১৩.০২.০৯ ১৬:২১
জয় বাংলা, জয় ............................

Masud

Masud

২০১৩.০২.০৯ ১৬:৪৫
হরতালে চট্টগ্রাম নগরের কোথাও জামায়াত-শিবিরের কর্মীদের উপস্থিতি লক্ষ করা যায়নি।খবরটা পড়ে ভাল লাগলো।
২০১৩.০২.০৯ ১৬:৫০
একটাই দাবি—‘ফাঁসি চাই’।

Md. Nuruzzaman

Md. Nuruzzaman

২০১৩.০২.০৯ ১৭:৪৬
বাংলার মাটিতে রাজাকারের ঠাঁই নাই এগিয়ে যাও চট্টগাম বাসি .।
‘জয় বাংলা’
‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’;
‘একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’;
‘বীর বাঙালির হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’;
‘জামায়াত মারার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’;