প্রজন্ম চত্বর নিয়ে প্রীতমের গান

অনলাইন প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
প্রীতম আহমেদ

প্রীতম আহমেদ

তারুণ্যের প্রতিবাদে উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর নিয়ে গান বেঁধেছেন সংগীতশিল্পী প্রীতম আহমেদ। ‘একাত্তরের হাতিয়ার’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর কথা ও লিখেছেন প্রীতম।
‘একাত্তরের হাতিয়ার’ গানটি প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে প্রীতম জানিয়েছেন, গানটিকে এ আন্দোলনের সূচনাসংগীত হিসেবে ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার মহাসমাবেশের শুরুতে জাতীয় সংগীতের পরপরই সূচনাসংগীত হিসেবে ‘একাত্তরের হাতিয়ার’ শিরোনামের গানটি সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে।’
প্রীতম বলেন, ‘একজন সচেতন নাগরিক ও সংগীতশিল্পী হিসেবে সামাজিক দায়িত্ব রয়েছে আমার। আর সেই দায়িত্ববোধ থেকেই প্রজন্ম চত্বরের জন্য গানটি করেছি। একজন শিল্পী হিসেবে এটাই আমার প্রতিবাদের ভাষা।’
এর আগে সামাজিক বিভিন্ন অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল প্রীতমের কণ্ঠস্বর। গত বছরের ৯ ডিসেম্বর ১৮ দলের ডাকা অবরোধ কর্মসূচির দিন নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসের হত্যা নিয়ে প্রীতমের গানটি বেশ প্রশংসিত হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে মানবতাবিরোধী অপরাধের বিচার, কানসাট, ফেলানী ও সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়বস্তু নিয়ে গান তৈরি করে প্রীতম প্রশংসা অর্জন করেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

mohammed mohiuddin

mohammed mohiuddin

২০১৩.০২.০৯ ১৪:২৩
Very good , we want to hearing live from Shahabag Square - UAE.

Emran

Emran

২০১৩.০২.০৯ ১৪:৫৫
আগুনের দিন শেষ হবে আকদিন, ঝরনার সাথে গান হবে আকদিন.
এ প্রীথিবি ছেরে চল যাই সপনের সিড়ি বেয়ে সিমাহিন ....

turjo

turjo

২০১৩.০২.০৯ ১৮:৫৮
do not make song against Awamileg.
২০১৩.০২.০৯ ২০:৩৩
প্রীতম ভাই কোন বাধা ই যেন আপনাকে ভীত না করে