পিএসএল স্থগিত
আগামী ২৬ মার্চ শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি ক্রিকেট। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোকে দল কিনতে আরও বেশি সময় দেওয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আপাতত টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে পিএসএলের সূচি সাংঘর্ষিক হতে পারে—এটাও পিএসএল স্থগিত করার অন্যতম কারণ। তবে পিএসএলের নতুন সময়সূচি খুব তাড়াতাড়িই ঘোষণা করতে পারে পিসিবি। ২৩ ম্যাচের এ টুর্নামেন্ট শেষ করার কথা ছিল ১৫ দিনেই। ওয়েবসাইট।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন