আন্তজেলা মহিলা অ্যাথলেটিকস শুরু
ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে কাল শুরু হয়েছে লুৎফুন্নেসা হক (বকুল) স্মৃতি আন্তজেলা মহিলা অ্যাথলেটিকস। প্রথম দিনে চার ইভেন্টের তিনটিতেই সোনা জিতেছেন যশোরের মেয়েরা।
২০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন যশোরের তিন্নি হাসান, রুপা গাইবান্ধার চামেলী আক্তার ও ব্রোঞ্জ নোয়াখালীর আইরিন সুলতানা। দৌড়ের পর লং জাম্পেও চ্যাম্পিয়ন যশোরের তিন্নি হাসান। এই ইভেন্টে নোয়াখালীর মিনারা আক্তার রুপা জিতেছেন, ব্রোঞ্জ উঠেছে ভোলার মাহিনুর আক্তারের গলায়। গোলক নিক্ষেপে যশোরের রনি ভৌমিক সোনা জিতেছেন, রুপা কিশোরগঞ্জের ফাতেমা আক্তার, ব্রোঞ্জ নোয়াখালীর খাদিজাতুন নাম্মী। চাকতি নিক্ষেপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জের ফাতেমা, যশোরের রনি রুপা ও ব্রোঞ্জ ময়মনসিংহের নিলুফা ইয়াসমিন ব্রোঞ্জ জিতেছেন। দুই দিনব্যাপী প্রতিযোগিতায় ৪০টি জেলার শতাধিক প্রতিযোগী অংশ নিচ্ছেন। কাল খেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন