আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে মামলা
একের পর এক স্পনসর মুখ ফিরিয়ে নিয়েছে। নিচ্ছে। ভয়াবহ আর্থিক সংকটের পূর্বাভাসের সামনে দাঁড়িয়ে থাকা ল্যান্স আর্মস্ট্রং আরও বড় ঝামেলায় পড়তে যাচ্ছেন। ট্যুর ডি ফ্রান্স জেতার বিনিময়ে যে অর্থ পুরস্কার পেয়েছিলেন, সেটি ফিরিয়ে দিতে তাঁর বিরুদ্ধে মামলা করেছে একটি প্রতিষ্ঠান। ২০০২, ২০০৩ ও ২০০৪—এই তিনবার ট্যুর ডি ফ্রান্স জেতায় এসসিএ প্রমোশনস ইঙ্ক তাঁকে যে অর্থ পুরস্কার দিয়েছিল, সুদসহ সেটি ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের রাজ্য আদালতে করা হয়েছে এ মামলাটি। মামলায় হেরে গেলে আর্মস্ট্রংকে ১ কোটি ২০ লাখ মার্কিন ডলারে বিশাল অঙ্কের টাকা ফেরত দিয়ে দিতে হবে। ডোপ পাপে কলঙ্কিত আর্মস্ট্রং সব মিলে সাতটি ট্যুর ডি ফ্রান্স জিতেছিলেন। বাকি চারটির প্রাইজমানি ফিরিয়ে দেওয়া নিয়েও তাঁর বিরুদ্ধে মামলা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আর্মস্ট্রংয়ের আইনজীবীরা দাবি করেছেন, এই মামলার কোনো ভবিষ্যৎ নেই। রয়টার্স।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন








সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন