দণ্ড

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

আইন সবার জন্যই সমান। যতই কেউকেটা হন না কেন আইনের চোখে দোষী হলে সাজা তাকে পেতেই হবে। স্যার অ্যালেক্স ফার্গুসনের কথাই ধরুন। টটেনহামের সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচের পর সহকারী রেফারি সাইমন বেকের মুণ্ডুপাত করে ছেড়েছিলেন। দলের পক্ষে পেনাল্টি দেননি বলেই খেপেছিলেন ফার্গি। বলেছিলেন, ম্যাচটিতে সহকারী রেফারির পারফরম্যান্স ছিল ‘ন্যক্কারজনক’। ১ ফেব্রুয়ারি এফএ আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে ইউনাইটেড কোচের বিপক্ষে। সেটা অবশ্য অস্বীকার করেছিলেন ফার্গি। তবে তাতেও পার পাচ্ছেন না। গতকাল জানা গেছে দোষী সাব্যস্ত হওয়ায় ১২ হাজার ডলার জরিমানা গুনতে হবে তাঁকে! ওয়েবসাইট।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন