এশিয়ান জোনাল দাবা

চ্যাম্পিয়ন জিয়াউর-শামীমা

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

এশিয়ান জোনাল দাবার দুই বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দুই দাবাড়ু। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান চ্যাম্পিয়ন উন্মুক্ত বিভাগে, আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার (লিজা) মহিলা বিভাগে। কলম্বোর এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী বিশ্বকাপ দাবায় খেলবেন দুজনই। শামীমাই বিশ্বকাপ দাবায় খেলার যোগ্যতা অর্জনকারী প্রথম বাংলাদেশি নারী। এ বছরের আগস্টে নরওয়েতে হবে বিশ্বকাপ দাবা।
উন্মুক্ত বিভাগে ৯ খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন জিয়াউর। আর মহিলা বিভাগে সমান ম্যাচে ৮.৫ পয়েন্ট পেয়েছেন শামীমা। উন্মুক্ত বিভাগে ৭ পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার রানারআপ, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ তৃতীয় ও ৬ পয়েন্ট পেয়ে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব হয়েছেন চতুর্থ। মহিলা বিভাগে ৬ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন শারমীন সুলতানা (শিরিন)।
কাল শেষ রাউন্ডের খেলায় জিয়াউর হারিয়েছেন শ্রীলঙ্কার অনিরুদ্ধকে। রিফাত শ্রীলঙ্কার পেইরিসের সঙ্গে ও নিয়াজ বীরাবর্ধনের সঙ্গে ড্র করেন। রাজীব হারিয়েছেন প্রিয়াঙ্কারাকে। এশিয়ান জোনাল দাবায় এবার অংশ নিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কার দাবাড়ুরা।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Khondakar Nazre Mowla

Khondakar Nazre Mowla

২০১৩.০২.০৯ ০৭:৫৩
অভিনন্দন। ফেডারেশনের উচিত উভয়ের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা।