প্রাইম ব্যাংক বিপিএল

আসল নাটক ম্যাচের আগে

ক্রীড়া প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ৪ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

অল্পের জন্য একটা ‘ঐতিহাসিক’ ম্যাচ দেখল না বিপিএল। যে ম্যাচে খেলে ফেলতে পারতেন একটা দলের কোচও। দলটা মাঠে নেমে যেতে পারত ১১ জন স্থানীয় ‘খেলোয়াড়’ নিয়েই!
আগের নয় ম্যাচ খেলে এক টাকাও না পাওয়ায় না খেলার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন অধিনায়ক চামারা কাপুগেদেরাসহ দুরন্ত রাজশাহীর বিদেশি খেলোয়াড়েরা। পরে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবির প্রতিশ্রুতি পেয়ে খেলেছেন। টানা তিন জয়ের পর খুলনার বিপক্ষে রাজশাহীর ৭ উইকেটে পরাজয়ে ভূমিকা থাকতেই পারে ম্যাচের আগে ওই বিতর্কের।
বিদেশি খেলোয়াড়দের ‘বিদ্রোহে’র কারণে ১১ জনই মেলাতে না পেরে ম্যাচ রেফারির কাছে কোচ খালেদ মাসুদকেও খেলানোর আবেদন করেছিল ফ্র্যাঞ্চাইজি। প্রতিপক্ষ অধিনায়কের অনুমোদনের শর্তে তাতে সম্মতি দেন ম্যাচ রেফারি রকিবুল হাসান, সম্মতি দেন খুলনার অধিনায়ক লু ভিনসেন্টও। শেষ পর্যন্ত মাসুদকে আর নামতে হয়নি। ডাগ-আউটে বসে তিনি দেখেছেন দলের ছন্নছাড়া অবস্থা। ৬৪ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর আরভিন ও মুক্তার আলীর ৪২ রানের জুটিতে স্কোরবোর্ডে ১৩৮ রান ওঠে।
ম্যাচের আগের নাটকের কারণে এক ম্যাচে দুই অধিনায়কও ‘উপহার’ দিল রাজশাহী। টস করলেন তামিম ইকবাল, স্কোরকার্ডেও অধিনায়ক তিনি, কিন্তু মাঠে দল চালালেন কাপুগেদেরা। খুলনা রয়েল বেঙ্গলসেও কাল নতুন অধিনায়ক। শাহরিয়ার নাফীসের জায়গায় লু ভিনসেন্ট। আগের ম্যাচে হারার পর ব্যর্থতার দায় স্বীকার করে শাহরিয়ার নিজেই সরে দাঁড়িয়েছিলেন নেতৃত্ব থেকে। ব্যাটিংয়ে অবশ্য তাঁর সুসময় অব্যাহত। এবারের বিপিএলে মিরপুরে সর্বোচ্চ দর্শক উপস্থিতির দিনে (১২-১৩ হাজার) শাহরিয়ার করলেন ৫১ বলে ৭১ (১১টি চার)।
খুলনায় এই রাজশাহীর বিপক্ষেই সেঞ্চুরি করেছিলেন, পরের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৩ রান। ঢাকায় ফিরে বরিশালের বিপক্ষে ৬৬, এরপর কালকের ফিফটি। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ধারাবাহিকতা ধরে রাখতে পারার কৃতিত্বটা তিনি দিলেন বিসিবির কোচ নাজমুল আবেদীন ফাহিমকেও, ‘বিসিএলে প্রথম ম্যাচটা খেলতে পারিনি। ওই সময় ১০-১৫ দিন ফাহিম স্যারের সঙ্গে কাজ করেছি। ওটা খুব কাজে এসেছে।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Md. Asmaul Hossen Kawsar

Md. Asmaul Hossen Kawsar

২০১৩.০২.০৯ ১১:৪২
আসলে ফ্র্যাঞ্চাইজির প্রতি বিসিবির আরও কঠোর হওয়া প্রয়োজন। অবশ্য, দু-এক জন ব্যাতিত অন্যান্ন বিদেশী খেলোয়ারদের বকেয়ার যোগ্য বলে মলে হয় না।

md. nazrul islam

md. nazrul islam

২০১৩.০২.০৯ ১৩:১৩
ছিঃ ছিঃ ছিঃ ... এ লজ্জা রাখবো কোথায়?

Md. Belal Hossain

Md. Belal Hossain

২০১৩.০২.০৯ ১৫:৪৭
আমাদের দেশে বিপিাল নিা আর কত বদনাম হবে ?

Mehdi

Mehdi

২০১৩.০২.০৯ ২৩:০৩
আর কত বদনাম শুনতে হবে বিপিএল কে নিয়ে।দেশের মান সম্মান ত সব চলে জেতে বসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ কি কাজের লোক এর অভাব পরেছে কি? আমরা দেখতে চাই সাবের হসেইন চৈধুরিকে আবার বিসিবির প্রেসিডেন্ট হিসাবে।