শোক
হাফেজা চৌধুরী
গণফোরামের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবদুল হাছিব চৌধুরীর মা হাফেজা চৌধুরী (৮৩) গতকাল সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানাজার পর বিকেলে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাফেজা চৌধুরীর মৃত্যুতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
শেখ রিজিয়া
জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি শেখ রিজিয়া (৫৫) গতকাল দলের সম্মেলনে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শেখ রিজিয়া স্বামী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টি ও জাতীয় মহিলা পার্টির কেন্দ্রীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন