অগ্নিকাণ্ড
গাজপুরের কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় গতকাল শুক্রবার মেলবা টেক্সটাইল নামের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন জানান, গতকাল দুপুর দেড়টার দিকে কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ২৫টি মেশিনসহ প্রায় এক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মকর্তা অপূর্ব বল বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
পাঠকের মন্তব্য
পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন