এতিমখানার জমি রক্ষায় এগিয়ে আসার আহ্বান
দেশে ক্ষমতা দেখিয়ে জমি দখল করা প্রচলন হয়ে দাঁড়িয়েছে। রক্ষা করা যাচ্ছে না এতিমখানার সম্পত্তিও। এতিমখানার জমি রক্ষায় সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ‘স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা রক্ষা ও দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে।
বক্তারা অভিযোগ করেন, এতিমখানার জমি দখল করতে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। বিভিন্ন সংস্থা থেকে এতিম খানার জন্য বরাদ্দ টাকাও বন্ধ করে দিতে চাইছে। এ কারণে ওই এতিমখানায় এতিমদের ভর্তির হার আগের চেয়ে কমে যাচ্ছে।
সভায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন হামিদা হোসেন, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, স্যার সলিমুল্লাহর বংশধর নওয়াব খাজা হালিম প্রমুখ বক্তব্য দেন।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন