• হোম
  • সারা দেশ
  •   শাহবাগের সমর্থনে লন্ডনে সমাবেশে জামায়াতের বাধা

শাহবাগের সমর্থনে লন্ডনে সমাবেশে জামায়াতের বাধা

প্রথম আলো ডেস্ক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

শাহবাগের আন্দোলনের প্রতি সমর্থন জানাতে গতকাল শুক্রবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বাধা দিয়েছেন জামায়াত-সমর্থকেরা। যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে এ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এ ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বিবিসি বাংলার খবরে বলা হয়, শুক্রবার দুপুরে শহীদ মিনারে সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সময় বেলা দুইটা থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র ও পেশাজীবীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। কিন্তু জুমার নামাজের পর মসজিদ থেকে একদল লোক শহীদ মিনার এলাকা ঘিরে ফেলেন। তাঁরা যুদ্ধাপরাধের বিচারের জন্য গঠিত আদালতের কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান। একই সঙ্গে কারাগারে আটক জামায়াতে ইসলামীর নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

abul kashem shishir

abul kashem shishir

২০১৩.০২.০৯ ১২:১১
কি ভাবে সাহস পায় !!!!!