ছুটির দিনেও হলো এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

জামায়াতের ডাকা হরতালের কারণে স্থগিত হওয়া গত ৫ ফেব্রুয়ারির এসএসসি ও সমমানের পরীক্ষা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার মধ্যেও হরতাল দেওয়ায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে জন্যই সাপ্তাহিক ছুটির দিনে পরীক্ষা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের কর্মকর্তারা।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এস ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বন্ধের দিনে পরীক্ষা নেওয়াটা ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার জন্যই একটা বাড়তি চাপ। তার পরও শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হয়েছে। কোনো সমস্যা হয়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, গতকালের পরীক্ষায় ১০ বোর্ডে ১৬ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। এর মধ্যে ঢাকায় ছয়, কুমিল্লায় এক, যশোরে এক, রাজশাহীতে দুই, চট্টগ্রামে এক; মাদ্রাসা বোর্ডে এক ও কারিগরি বোর্ডে চারজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। আর সব বোর্ডে অনুপস্থিত ছিল পাঁচ হাজার ১০৫ জন শিক্ষার্থী।
গতকাল অনুষ্ঠিত হয় আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি দ্বিতীয় পত্র। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের কুরআন মজিদ ও তাজবিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনালের সামাজিক বিজ্ঞান এবং দাখিল ভোকেশনালের কুরআন মজিদ ও তাজবিদ-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন