• হোম
  • সারা দেশ
  •   কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় তরুণেরা আমাদের সন্দেহ করছে

ফরিদপুরে প্রবাসী কল্যাণমন্ত্রী

কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় তরুণেরা আমাদের সন্দেহ করছে

ফরিদপুর অফিস | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়ায় সারা দেশে আন্দোলনকারী তরুণ সমাজ আমাদের সন্দেহ করছে। তাঁরা ভাবছে, কাদের মোল্লার ফাঁসি না হওয়ার পেছনে নিশ্চয়ই আওয়ামী লীগের হাত আছে।
গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কাদের মোল্লার ফাঁসির আদেশ না হওয়ায় সারা দেশে আন্দোলন শুরু করেছে তরুণসমাজ। তিনি বলেন, ‘পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও তাঁর ফাঁসির আদেশ হয় নাই। অথচ আগেরটার ক্ষেত্রে হইছে। এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে, তা জানতে চাইছে প্রতিবাদী এ তরুণসমাজ। এই তরুণেরা আমাগোও ছাড়ে নাই। তারা (তরুণেরা) আমাদেরও সন্দেহের চোখে দেখছে।’
‘আমরা সবাই ক্যাপিটাল পানিশমেন্ট দাবি করি’—মন্তব্য করে মন্ত্রী বলেন, কাদের মোল্লার রায়ের পর বাংলাদেশের তরুণেরা দ্বিতীয় বিপ্লব শুরু করেছে। তিনি বলেন, ‘আমাদের ভুলে গেলে চলবে না দেশে যুদ্ধাপরাধীদের বিচারের আয়োজন আওয়ামী লীগই করেছে।’ শরীয়তুল্লাহ বাজার ও তিতুমীর বাজারের মাঝে কুমার নদে নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহ্মদ, পুলিশ সুপার জামিল হাসান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন