শিরোনাম:

শাহবাগ নিয়ে সুমনের গান

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ৩ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
কবীর সুমন

কবীর সুমন

‘সীমানা চিনি না আছি শাহবাগে/ আমার গিটারও আছে,/ বসন্ত আজ বন্ধুরা দেখো/ গণদাবি হয়ে বাঁচে।’ মানবতাবিরোধী অপরাধে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল শাহবাগ নিয়ে এ গান লিখেছেন জনপ্রিয় গায়ক কবীর সুমন।
গতকাল শুক্রবার কবীর সুমন কলকাতায় নিজের বাড়িতে বসে গিটার হাতে একাত্ম হন শাহবাগের তরুণদের সঙ্গে। আলোচিত ওই আন্দোলন নিয়ে নিজের লেখা গানে সুর দেন তিনি। এরপর নিজের ওয়েবসাইটে গানটি তুলে দেন।
যোগাযোগ করা হলে সুমন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘গতকাল দুপুরেই গানটি লিখেছি, সঙ্গে সঙ্গে সুর করে ফেলি। গানটি সহজ কথা, সহজ সূত্রে তৈরি করার চেষ্টা করেছি। মূলত গণসংগীত হিসেবেই এটি তৈরি করা, যাতে মানুষ হাততালি দিয়ে এক সুরে গাইতে পারে।’
সুমন আরও বলেন, ‘ঢাকায় শাহবাগে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে যে আন্দোলন চলছে, আমি ঢাকায় থাকলে তাতে শামিল হতাম। বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক কেতাবি নয়, অন্তরের নিবিড় সম্পর্ক। এর আগে আমি শহীদজননী জাহানারা ইমাম ও কবি সুফিয়া কামালের আন্দোলন সম্পর্কে জেনেছি। বাংলাদেশের আন্দোলন সম্পর্কে আমার ধারণা আছে। তাই আমি কলকাতায় বসেও শাহবাগের ওই গণজোয়ারকে অনুভব করতে পারছি। আমার গানটি ওই আন্দোলনের প্রতি একধরনের সংহতি।’

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

মনিরুজ্জামান

মনিরুজ্জামান

২০১৩.০২.০৯ ০৯:০০
ধন্যবাদ একটা সনদর গানের জন্যে

rohith

rohith

২০১৩.০২.০৯ ১২:৩০
সময়ের গান- গণদাবি!
সুমনকে ধন্যবাদ এমন সুন্দর একটি গান উপহারের মাধ্যমে আমাদের গণদাবিতে সংহতি প্রকাশ করার জন্য। পাশাপাশি অন্য স্বাধীনতাকামী মানুষদের কাছে অনুরোধ আপনারাও আমাদের পাশে এসে দাড়ান, একাত্মতা ঘোষনা করেন ো বিশ্বজনমত গড়ে তুলে আমাদের এই গণদাবি আদায়ে সহযোগিতা সহ অংশীদার হন।
জয় বাংলা!

FOHAD

FOHAD

২০১৩.০২.০৯ ২১:০৬
আজপর্যন্ত বিএনপি নেত্রীর রাজনৈতিক জীবনে একটিবারের জন্যও ভুলকরে মুখ হতে একটি শব্দও আসেনি যে গোলাম আযম, সাইদি, নিজামি, সাকা, আলিম, কা-মেল্লা চিহ্নিত যুদ্ধ অপরাধিদ তাদের ফাসি চাই, জামাত একটি যুদ্ধঅপরাধিদের দল একে নিষিদ্ধ ঘোষনা করব । তাই দেশবাসির কাছে পরিষ্কার বিএনপির এ জোট যুদ্ধঅপরাধিদের জোট। রাজাকারদের পত্রিকা দিগন্ত, দিনকাল, সংগ্রাম, সোনার বাংলা, আমার দেশ নিষিদ্ধ কর, দিগন্ত টিভি বন্ধ কর, ইলামি ব্যাংক বন্ধ কর, মিশনগ্রুফ বদ্ধ কর, রাজাকারদের যত ব্যাবসা আছে বন্ধ কর।