আজ বৃহত্তর চট্টগ্রামে জামায়াতের হরতাল
জামায়াতে ইসলামী আজ শনিবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গত বৃহস্পতিবার বিকেলে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডেকে এ কর্মসূচি দেওয়া হয়।
তবে হরতালের সমর্থনে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম নগরের কোথাও মিছিল কিংবা সমাবেশ হওয়ার খবর পাওয়া যায়নি।
গত বৃহস্পতিবার চট্টগ্রাম নগরে জামায়াতে ইসলামীকে সমাবেশ করতে না দেওয়া, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং জামায়াতের শীর্ষ স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়। চট্টগ্রাম নগর ও জেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি পালিত হবে বলে নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন। গতকাল যোগাযোগের চেষ্টা করেও জামায়াতের কোনো নেতার মুঠোফোন খোলা পাওয়া যায়নি। হরতাল কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আজ ভোর পাঁচটা থেকে নগরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতা এড়ানোর জন্য গতকাল রাত থেকেই পুলিশ নগরের বিভিন্ন মেস ও বাসাবাড়িতে অভিযান শুরু করে বলে দায়িত্বশীল একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







জুনায়েদ কবীর
২০১৩.০২.০৯ ১১:৪৮monir
২০১৩.০২.০৯ ১৩:১৩Rimi
২০১৩.০২.০৯ ১৫:২১