এই যৌবনজলতরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাঁধ?
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখর শাহবাগ
ছবি: প্রথম আলো
এই যৌবনজলতরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাঁধ? কাজী নজরুল ইসলামের এই পঙিক্ত ১৯৬৯ সালে ইত্তেফাক-এর শিরোনাম করেছিলেন তখনকার বার্তা সম্পাদক সিরাজুদ্দীন হোসেন। ১৯৭১ সালের ডিসেম্বরে তিনি আলবদর ও পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হন।
ওই লাইন বারবার মনে পড়ছে। আমি এক্ষুনি হেঁটে এলাম শাহবাগের গণজাগরণ মঞ্চ বা প্রজন্ম চত্বর থেকে। তার আগে মঞ্চে দাঁড়িয়ে চারপাশে তাকাই। আমার সামনে ওই রূপসী বাংলা পর্যন্ত মানুষ আর মানুষ। ডান দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত শুধু মানুষের মাথা। বাঁ দিকে কাঁটাবন। আমার সামনের তরুণ-তরুণীরা আজ চার দিন ধরে এই চত্বরে মাটি কামড়ে পড়ে আছে। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত জায়গা ছাড়বে না।
প্রতি মুহূর্তে গগনবিদারী স্লোগান—তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা, জয় বাংলা। বাঁশের লাঠি তৈরি করো, রাজাকারদের খতম করো।
আমি কি ১৯৭১ সালে ফিরে এসেছি? এই তো আমাদের খুব কাছে রেসকোর্স ময়দান, যেখান থেকে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতাসংগ্রামের। এই তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখান থেকে ১৪৪ ধারা ভেঙে রাষ্ট্রভাষা আন্দোলনের মিছিল নিয়ে বেরিয়েছিল ৫২-এর তরুণেরা। সেই চত্বরে তরুণেরা ডাক দিয়েছে প্রতিবাদী সমাবেশের। তাদের কোনো দল নেই। তাদের পকেটে টাকা নেই। তারা টেলিভিশনের পরিচিত মুখ নয়, বড় নেতা নেয়, তারকা নয়। তারা কেবল ফেসবুকে, ব্লগে ডাক দিয়েছে প্রতিবাদ সমাবেশের। তারা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় মানে না, তারা চায় কুখ্যাত যুদ্ধাপরাধীদের ফাঁসি।
কী যে টগবগ করছে এই বিশাল সমাবেশ। সবার মুখে স্লোগান—ফাঁসি চাই। অনেকের মাথায়, বুকে, হাতে জাতীয় পতাকা। শিশু কোলে এসেছেন মা, ক্রাচ নিয়ে এসেছেন বৃদ্ধ। এসেছেন মুক্তিযোদ্ধারা। তাঁরা স্লোগান দিচ্ছেন—রগ কাটার রাজনীতি আইন করে বন্ধ করো। মুহম্মদ জাফর ইকবাল তাঁর বক্তৃতায় যা বললেন, আমার নিজেরও তা-ই মনে হচ্ছে, শেষ শীতের বিকেলের এই আকাশের টুকরো টুকরো সাদা মেঘের গায়ে ভর দিয়ে তাকিয়ে আছেন আমাদের ৩০ লাখ শহীদ, তাকিয়ে আছেন জাহানারা ইমাম, আজ তাঁদের মুখে হাসি। তাঁরা বলছেন, আমাদের প্রত্যাশার মুক্তিযুদ্ধের বাংলাদেশ তোমরা তাহলে আবার ফিরিয়ে এনেছ। নতুন প্রজন্ম, তোমাদের ধন্যবাদ, অভিনন্দন।
মঞ্চ থেকে নেমে টিএসসির দিকে হাঁটি। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। সমস্ত পথ হাঁটতে গিয়ে গায়ের লোম খাড়া হয়ে উঠছে। গোল হয়ে বসে ছেলেমেয়েরা স্লোগান দিচ্ছে, গান গাইছে। কেউ বা ফুল দিয়ে রাস্তায় এঁকেছে বাংলাদেশের মানচিত্র। সোহরাওয়ার্দী উদ্যানে তাকিয়ে দেখি, পুরোটা মানুষে ভরা। এরা সাধারণ দর্শনার্থী নয়, অনেকের মাথায় ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ লেখা পট্টি, অনেকের হাতে জাতীয় পতাকা। ট্রাক ভাড়া করে এদের আনতে হয়নি। এরা সবাই এসেছে নিজের গরজে। এ রকম স্বতঃস্ফূর্ত সমাবেশ আমি জীবনেও দেখিনি।
১৯৫২ সালে তরুণেরা যখন ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়, তখন প্রবীণেরা তাতে সায় দেননি। কিন্তু তাদের আত্মদান পাকিস্তানের কবর রচনা করেছিল। ১৯৭১ সালে তরুণেরা বঙ্গবন্ধুকে ঘিরে ধরেছিল স্বাধীনতা ছাড়া আর কিছু মানি না বলে, তারা জাতীয় পতাকা উড়িয়ে দিয়েছিল। আর একটা প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে অপরিণামদর্শী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাই তো পেয়েছি স্বাধীনতা। এই তরুণ প্রজন্ম যেন ১৯৫২ আর ১৯৭১-এর উত্তরাধিকার। তারা আবার ফিরিয়ে এনেছে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে। এরা কোনো রাজনৈতিক দলের নয়। এদের একটাই পক্ষ—বাংলাদেশ। এদের আমি কিছুটা দেখেছি স্টেডিয়ামে, বাংলাদেশের জয়ের দিনগুলোতে। আজ যা দেখছি, এত সুন্দর বাংলাদেশ আমি আর কখনো দেখেছি কি?
তরুণেরা যখন প্রতিবাদ করে, তখনই বাংলাদেশকে সুন্দর দেখায়। তরুণ প্রজন্ম, তোমাদের সালাম।
আর নীতিনির্ধারকদের বলি, এই যৌবনজলতরঙ্গ থামানো যাবে না। বাংলাদেশের হূদয়ের কথন শুনুন। তাদের চাওয়াকে ধারণ করুন। বাস্তবায়ন করুন।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







abdul
২০১৩.০২.০৯ ০৪:২০Rubel
২০১৩.০২.০৯ ০৪:৩২রাজাকারের ফাঁসি ।
(জেগে উঠেছে বাংলাদেশ)
”জয় বাংলা”
libi
২০১৩.০২.০৯ ০৬:২৮কেন ফাসি দেওয়া হলনা জানতে চাই।
Rafiq Islam
২০১৩.০২.০৯ ০৬:৫৪আর একটি ব্যপারে সতর্ক করে দিতে চাই সবাইকে যে কুচক্রীরা এ আন্দোলন নস্যাৎ করার জন্য নাসকতা চালাতে পারে। তা হতে পারে অত্যন্ত বিধ্বংশী যেমনটি হয়েছিলো রমনা বটমূলে। আবার হতে পারে চোরাগোপ্তা যেমন কেউ এমন কিছু করলো যাতে মঞ্চ ভেঙ্গে দুর্ঘটনা ঘটে।
shaikh osman gani
২০১৩.০২.০৯ ০৭:২২lenin
২০১৩.০২.০৯ ০৭:৩৯Ronju Khan
২০১৩.০২.০৯ ০৭:৪৭Sayeed Babu
২০১৩.০২.০৯ ০৯:১৭Young generation can free the country from the claws of religious terrorists.
Young generation can make Bangladesh a peaceful and safe country for the people of all religions.
Young generation can teach lunatic Sibir activists that it takes all to make the country/world beautiful.
mahahosain2009@gmail.com
২০১৩.০২.০৯ ০৯:২০Neel Islam
২০১৩.০২.০৯ ০৯:৪৫Azaharul islam
২০১৩.০২.০৯ ০৯:৫৭চল চল শাহবাগ চল,
রাজাকারদের ফাঁসি নিশ্চিত কর।
নয় কোন অজুহাত, নয় কোন ভয়।
হবেই হবে আরেকবার বিজয়।
Md. Abu Taher
২০১৩.০২.০৯ ০৯:৫৯sharif
২০১৩.০২.০৯ ১০:০৩আমাদের স্লোগান হোক---
এবারের সংগ্রাম,
‘যুদ্ধ অপরাধীদের অবিসম্ভাবী ফাঁসীর সংগ্রাম’...
এবারের সংগ্রাম,
‘‘ আত্মিক স্বাধীনতার সংগ্রাম ’’......
‘‘জয় বাংলা’’
মামুন- অর-রশীদ
২০১৩.০২.০৯ ১০:১০ঊর্দ্ধ গগনে বাজে মাদল
নিম্নে উতলা ধরণী তল
অরুণ প্রাতের তরুণ দল
চল রে চল রে চল
চল চল চল।।
ঊষার দুয়ারে হানি' আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা টুটাব তিমির রাত
বাঁধার বিন্ধ্যাচল।।
নব নবীনের গাহিয়া গান
সজীব করিব মহাশশ্মান
আমরা দানিব নূতন প্রাণ
বাহুতে নবীন বল।
চলরে নওজোয়ান, শোনরে পাতিয়া কান
মৃত্যু তোরণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান
ভাঙ্গরে ভাঙ্গ আগল
চল রে চল রে চল
চল চল চল।।
..............................নতুন অরুনোদয়ের অপেক্ষায়
ফারহানা জামান লিজা
২০১৩.০২.০৯ ১০:৩১হে মুক্তসেনার দল আমরা তোমাদের ভুলিনি, ভুলবোনা কোন দিনও। আজ আমরা তোমাদের আশা পূরণ করেই রাজপথ ত্যাগ করবো তার আগে নয়। আজ আমি আমার পিতার সুযোগ্য সন্তান, কারণ সে ৭১ এ যুদ্ধে গিয়েছিল... আমি ২০১৩ এর যুদ্ধে এসেছি.... এ যুদ্ধ দািব আদায়ের যুদ্ধ... সকল রাজাকারের ফাসির দাবি................
Md Kutub Uddin
২০১৩.০২.০৯ ১১:০২Subir Kashmir Pereira
২০১৩.০২.০৯ ১১:৩১সুখেন্দু বিশ্বাস
২০১৩.০২.০৯ ১১:৪৪চমকে দেখে তার ছায়া কই, একাত্তরের হায়না!
ধেড়ে শকুন চারটি দশক ছিলি মুখোশ পরে,
ফাল্গুনের এক দমকা হাওয়ায় মুখোশ গেল উড়ে।
কি দিয়ে বল রুধিবি আজ তারুন্যের এই দাবী?
ফাঁসির দড়ি আসছে ধেয়ে আর কি রে পার পাবি?
MD. SARWAR HOSSAIN BHUIYAN
২০১৩.০২.০৯ ১১:৫৭Moin
২০১৩.০২.০৯ ১২:১১এই দুই শত্রুদের রুখে দাঁড়াবার এখনই সময় …
জাগো দেশের তরুণ প্রজন্ম… আমরা রুখে দাড়ায় এই শত্রুদের বিরুদ্ধে
এসো গড়ে তুলি আমাদের সোনার বাংলাদেশ...
Mohammed Ayub
২০১৩.০২.০৯ ১২:১২nipu
২০১৩.০২.০৯ ১২:২০আমি নামিনি রাস্তায়
আমি ভীষন ঘরোয়া
বইয়ের পোঁকা
ঝামেলা হীন এক মানুষ
কিন্তু আমি আজ শাহাবাগে
তারন্যের মিছিলে
আমার পিতার
রক্তের ঋণ শোধ করতে
যারা আমার মা বোনকে করেছে
লাঞ্ছিত
তাদের ফাসিঁর দাবীতে
আমি আজ এইখানে
আমি মানুষ , আমার বিবেক আছে
আমি রক্তের সাথে বেইমানী করবোনা
কোনদিন
Ratan Jyoti
২০১৩.০২.০৯ ১৩:০৬ফেব্রুয়ারিতে তরুণরা জেগেছে: অদম্য তরুণ!!!!
Rashed Asger
২০১৩.০২.০৯ ১৩:১৫সালাহ্ উদ্দিন কাদির দোয়েল
২০১৩.০২.০৯ ১৩:৩১এবার জয় হোক ব্লগারদের আওয়াজ
এবার জয় হোক প্রজন্ম চত্ত্বরের কন্ঠধ্বনি
এবার জয় হোক ৪২ বছরের শহীদদের আত্মার।
manjur
২০১৩.০২.০৯ ১৩:৪৬GO AHEAD BANGLADESH YOUNG GENERATION.
MOHAMMED NOMAN (( DOHA QATAR ))
২০১৩.০২.০৯ ১৩:৫২রাজাকারের ফাঁসি চাই’, ‘জনতার সংগ্রাম চলবেই চলবেই ’, ‘আমরা করব জয়’
আর চুপ থাকবেন না। আওয়াজ তুলুন, ফাঁসি চাই, ফাঁসি চাই এবং ফাঁসি চাই।
দোহা কাতার থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছি।
FOHAD
২০১৩.০২.০৯ ১৩:৫৬Shah Neoaj
২০১৩.০২.০৯ ১৪:০০Jakir Hossain.Chokider kandi.Miarchar.
২০১৩.০২.০৯ ১৪:১০রাজাকারের ফাসি
Porimol
২০১৩.০২.০৯ ১৫:০১যুদ্ধাপরাধীদের ফাঁসি না হওয়া পর্যন্ত যত ত্যাগ স্বীকার করতে হয়, আমরা করে যাব, আমরা কোনভাবে শাহবাগ ছাড়বনা !
আমাদের এখন এক দফা, এক দাবি,
রাজাকারের ফাঁসি ।
(জেগে উঠেছে বাংলাদেশ)
”জয় বাংলা”
Shafiqul Islam
২০১৩.০২.০৯ ১৫:১৪Sarwr
২০১৩.০২.০৯ ১৫:৫৫Ahamed
২০১৩.০২.০৯ ১৭:৪৭Shame for those who has eyes but can not see!!!
Badrud Doza
২০১৩.০২.০৯ ১৮:৩৩Imdadul huq Melon
২০১৩.০২.০৯ ১৯:০৩সব িকছু ঠিক আছে
....িবপ্লব ------------ >