কথোপকথন

শুটিংয়ে অন্য রকম অনুভূতি হয়েছিল

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি, আপনি তো ‘জীবনঢুলী’ ছবির শুটিং করছিলেন?
হ্যাঁ, টানা ২০ দিন শুটিং করে ফিরেছি। আমার অংশের শুটিং শেষ। পুরো শুটিং শেষ হতে হয়তো আরও দিন পাঁচেক লাগবে।
এবার কোথায় কোথায় কাজ করলেন?
এবার আমরা শুটিং করেছি খুলনা, বাগেরহাট, দৌলতপুর, বৈঠাঘাটা, পরানপুর আর রূপসা নদীতে। মুক্তিযুদ্ধের সময় চুকনগরে যেখানে গণহত্যা হয়েছিল, আমরা সেখানেও শুটিং করেছি। ওই সময় আমাদের সবার মধ্যে অন্য রকম এক অনুভূতি হয়েছিল।
তানভীর মোকাম্মেলের ছবিতে অভিনয় করছেন, কেমন লাগছে?
তাঁর সঙ্গে আমি আগেও কাজ করেছি, রাবেয়া ছবিতে। তখন অবশ্য আমি অনেক কিছুই বুঝতাম না। এখন বুঝি, তাঁর মতো একজন বড় মাপের পরিচালকের ছবিতে কাজ করছি। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। ‘জীবনঢুলী’ আপনার কত নম্বর ছবি?
চতুর্থ। আমি কিন্তু নাটকে অভিনয়ের আগে চলচ্চিত্রে কাজ করেছি। ওই ছবিটির নাম আয়না। এরপর আরও কাজ করেছি নন্দিত নরকে ছবিতে।
এবার নাটক নিয়ে কথা বলব। জাহিদ হাসান বললেন, আপনি ‘গ্রেট মিসটেক’ নাটকে অভিনয় করেছেন।
‘গ্রেট মিসটেক’ সিরিজের প্রতি পর্বে বিভিন্ন গল্প থাকে। আমি একটি গল্পের নাটকে অভিনয় করেছি। নাম লাশ। চ্যানেল টোয়েন্টি ফোরে আজ প্রচারিত হবে। একটি মেয়ে হঠাৎ গাড়ির সামনে এসে পড়ে যায়। জাহিদ হাসান, মীর সাব্বির আর নাজমুল হুদা ভেবেছেন, মেয়েটি মারা গেছে। এরপর মেয়েটিকে নিয়ে তাঁরা নানা ঘটনার মুখোমুখি হন। একসময় জানা যায়, মেয়েটি জীবিত।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন