শিরোনাম:

আগে শিল্পী পরে বেগম

বিনোদন ডেস্ক | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
কারিনা কাপুর

কারিনা কাপুর

বিয়ের পর কি কারিনার পোশাক-আশাকেও পরিবর্তন আসছে? বেবো থেকে বেগম হয়ে গেছেন নাকি তিনি? তাঁর দ্য স্টাইল ডায়েরি অব এ বলিউড ডিভা বইয়ের প্রকাশনা উৎসবে প্রশ্ন রাখা হয়েছিল কারিনা কাপুরের কাছে। তিনি বললেন, ‘সব সময়ই উপলক্ষ অনুযায়ী পোশাক পরেছি আমি। এখনো সেটা বদলাবে না। আগে আমি “ছোট্ট রাজকুমারী” হিসেবে পরিচিত ছিলাম। এখন আমি সাইফের “ছোট্ট রাজকুমারী”। আমি কেমন পোশাক পরব, সাইফ তা বদলাতে চায় না। আগে আমি একজন শিল্পী, পরে বেগম।’ দ্য স্টাইল ডায়েরি অব এ বলিউড ডিভা বইটি কারিনার নিজস্ব স্টাইল নিয়ে লেখা। টিএনএন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন