টিভি রিয়েলিটি শো করলেন ম্যান্ডেলার দুই নাতনি
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার দুই নাতনি ‘বিং ম্যান্ডেলা’ নামের একটি টেলিভিশন রিয়েলিটি শোতে তারকার অভিনয় করেছেন। তাঁরা হলেন সোয়াতি দামিনি ও জাজিউই দামিনি-মানাওয়ে।
১৩টি অ্যাপিসোডের ওই ধারাবাহিক শোর চিত্রায়ণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পারিবারিক জীবনের বৈচিত্র্যময় সব চ্যালেঞ্জকে ঘিরে এই রিয়েলিটি শো তৈরি করা হয়েছে।
এদিকে চলতি সপ্তাহে একাধিক সাক্ষাৎকারে সোয়াতি ও জাজিউই বলেন, ৯৪ বছর বয়সী তাঁদের নানা ম্যান্ডেলা সম্প্রতি স্বাস্থ্য ঝুঁকি কাটিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সোয়াতি ও জাজিউই জেনানি ম্যান্ডেলা ও সোয়াজিল্যান্ডের রাজকুমার থামবামুজি দামিনি দম্পতির সন্তান। বিবিসি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন