দার্জিলিংয়ে আজ ১২ ঘণ্টার বন্ধ্

কলকাতা প্রতিনিধি | তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দার্জিলিংয়ে আজ শনিবার ১২ ঘণ্টার বনেধর ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা। লেপচা সম্প্রদায়ের জন্য পৃথক স্বশাসিত উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্তের প্রতিবাদে এই বন্ধ্ পালন করা হবে। গতকাল শুক্রবার সংগঠনটির একটি সূত্র এ কথা জানায়।
সূত্র জানায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে জাতি-উপজাতিদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছেন। তিনি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে (জিটিএ) এড়িয়ে দার্জিলিংয়ে ফের লেপচাদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। বাম মোর্চার নেতারা বলছেন, তাঁরা এই সিদ্ধান্ত মানবেন না। বাম মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি গত মঙ্গলবার বলেন, লেপচাদের জিটিএর অধীনেই থাকতে হবে। তাদের জন্য কোনো পৃথক পর্ষদ গঠন করা চলবে না।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন