তালেবানের সঙ্গে শান্তি আলোচনার দাবি নওয়াজের
নওয়াজ শরিফ
পাকিস্তানের প্রধান বিরোধী দলের নেতা নওয়াজ শরিফ অবিলম্বে সরকারকে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোয় তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের হামলা আরও জোরদার করেছে। এ কারণে আগামী মে
মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সহিংসতার কবলে পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে বিদ্রোহীদের শর্তযুক্ত শান্তি প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানান নওয়াজ।
গত সপ্তাহে টিটিপির মুখপাত্র এহসানুল্লাহ এহসান এক ভিডিও বার্তায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, নওয়াজ শরিফসহ কিছু বিরোধীদলীয় নেতা জামিনদার হিসেবে কাজ করবেন—এই শর্তে ইসলামাবাদকে শান্তির প্রস্তাব দিয়েছেন তাঁরা। তবে নওয়াজ এই শান্তি প্রস্তাবকে স্বাগত জানালেও জামিনদার হতে অস্বীকৃতি জানিয়েছেন।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে নওয়াজ শরিফ বলেন, তালেবানের প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। কারণ, পাকিস্তানের জনগণ শান্তি চায়।
গত ডিসেম্বরে টিটিপির নেতা হাকিমুল্লাহ মেহসুদ বলেন, তিনি শান্তি আলোচনায় বসতে রাজি। তবে তিনি অস্ত্র সমর্পণ করবেন না।
এদিকে টিটিপির সঙ্গে শান্তি আলোচনার চেষ্টার মাধ্যমে সরকার জঙ্গিদের আরও হামলার প্রস্তুতি গ্রহণের সুযোগ করে দিচ্ছে বলে সমালোচকেরা অভিযোগ করেছেন। এএফপি।
পাঠকের মন্তব্য
- আপনার মতামত দিন







সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন