• হোম
  • সারা বিশ্ব
  •   অস্থিরতা সৃষ্টির জন্য নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

অস্থিরতা সৃষ্টির জন্য নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশটিতে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল শুক্রবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামির মেহমানপারাস্ত এ কথা বলেছেন।
গত সপ্তাহে ইরানের তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা কঠোর করে যুক্তরাষ্ট্র। এ ছাড়া দেশটির প্রধান সম্প্রচারমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ওয়াশিংটনের অভিযোগ, ইরানের প্রধান সম্প্রচার মাধ্যমে পশ্চিমা গণমাধ্যমের প্রতিবেদন কাটছাঁট করে প্রকাশ করা হচ্ছে। এ ছাড়া, ইরানের তেল বিক্রির অর্থ তেহরানের পারমাণবিক কর্মসূচির জন্য ব্যয় করা হচ্ছে।
ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের সরকার ও নাগরিকদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আগামী জুনে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরানে উত্তেজনা ও সংকট সৃষ্টির চেষ্টা করছে ওয়াশিংটন।
গত বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো সামরিক হস্তক্ষেপ ইরানকে ভীতসন্ত্রস্ত করতে পারবে না। রয়টার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

mahfuzur rahman

mahfuzur rahman

২০১৩.০২.০৯ ১৪:৩০
মিসর সিরিয়ার মত অবস্থা তৈরি না হয় সেদিকে নজর রাখতে হবে !