‘গুজরাট দাঙ্গাকে দুর্ভাগ্যজনক বললেন মোদি’

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালে সংঘটিত গুজরাট দাঙ্গাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক দূত এ তথ্য প্রকাশ করেছেন।
নয়াদিল্লিতে অবস্থিত জার্মান দূতাবাসে ইইউর একদল সদস্যের সঙ্গে এক মাস আগে মধ্যাহ্নভোজে অংশ নেন নরেন্দ্র মোদি। জার্মান রাষ্ট্রদূত মাইকেল স্টেইনার আয়োজিত ওই ভোজের বিষয়টি প্রায় এক মাস গোপন রাখা হয়। অবশেষে গত বৃহস্পতিবার ইইউর দূত জাও ক্রেভিনহো জনসমক্ষে তা প্রকাশ করেন।
গতকাল শুক্রবার স্টেইনার গণমাধ্যমকর্মীদের বলেন, গুজরাটের নির্বাচনে হস্তক্ষেপের কোনো ইচ্ছা জার্মানির কখনো ছিল না, এখনো নেই। এর অংশ হিসেবেই মোদির সঙ্গে সরাসরি বৈঠক করা হয়েছিল। তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক দেশ। আর আমরা গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করি। এ দেশের নির্বাচনের ফলাফলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। বিচার বিভাগের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। এসব কারণেই আমরা নতুন ধাপে প্রবেশ করেছি।’
মধ্যাহ্নভোজে মোদির সঙ্গে আলোচনার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি স্টেইনার। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি ওই বৈঠক হয়। এ সময় গুজরাট দাঙ্গাকে দুর্ভাগ্যজনক মন্তব্য করে মোদি বলেন, বিচারের রায় মেনে নেবেন তিনি।
এক প্রশ্নের জবাবে ক্রেভিনহো বলেন, ‘২০০২ সালে কী ঘটেছিল, এর দায়দায়িত্বের ওপর ভারত ও সারা বিশ্বের মানুষের স্বার্থ যুক্ত আছে। ঘটনাটি আমরা নজরে রাখব।’
নারোদা পাতিয়ায় দাঙ্গায় জড়িত থাকার অপরাধে বিজেপি সাংসদ মায়া কোড়নানি ও বজরং দলের নেতা বাবু বজরংসহ ৩০ জনের বিরুদ্ধে গত বছর গুজরাট আদালতের দেওয়া রায়ের ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, ভারতের বিচারকাজ হয়তো মন্থরগতির, তবে বিচার হয়। টাইমস অব ইন্ডিয়া।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন