ড্রিমলাইনার পরিচালনার অনুমতি পেল বোয়িং

| তারিখ: ০৯-০২-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি বোয়িংকে ৭৮৭ ড্রিমলাইনারের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (এফএএ)।
গত মাসে উড্ডয়নের সময় একটি ৭৮৭ ড্রিমলাইনার বিমানের ব্যাটারিতে আগুন ধরে যায়। এ ছাড়া যান্ত্রিক ত্রুটির জন্য আরেকটি বিমানের জরুরি অবতরণও করা হয়। এ ঘটনায় ৭৮৭ ড্রিমলাইনারের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। নিয়ন্ত্রক সংস্থা এফএএ ও বোয়িং কর্তৃপক্ষ ৭৮৭ ড্রিমলাইনারের ত্রুটির বিষয়গুলো খতিয়ে দেখছে।
এফএএ বলেছে, পরীক্ষামূলক উড্ডয়নের সময় ব্যাটারির কার্যকারিতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। বোয়িংয়ের একজন মুখপাত্র জানান, এ ধরনের তথ্য সম্প্রতি ৭৮৭ ড্রিমলাইনারের ব্যাটারির ত্রুটির বিষয়টি খুঁজে বের করতে সহায়তা করবে। তিনি বলেন, ‘এই বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন নিরাপদ হবে বলে আমরা আশা করছি।’
তবে যুক্তরাষ্ট্রের আরেক নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) বলেছে, প্রথমবার যখন বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের ব্যাটারির পরীক্ষা চালায়, তখন সংস্থাটি ব্যাটারিতে আগুনের ঝুঁকির বিষয়টি এড়াতে পারেনি। বিবিসি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন