সমঝোতার পথ দুই দলকেই বের করতে হবে

সুনামগঞ্জ প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
সুলতানা কামাল

সুলতানা কামাল

ছবি: ফাইল ফটো

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল সরকার ও বিরোধী দলের উদ্দেশে বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি দুই দলই নির্বাচন চায়। তাঁরা নির্বাচনকে ক্ষমতার সিঁড়ি হিসেবে দেখে। তাই জনগণকে অনিশ্চয়তার মধ্যে না রেখে তাঁদের উচিত সমঝোতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানের পথ বের করা।
আজ শুক্রবার সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এসব কথা বলেন। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনটি উদ্বোধন করেন পৌর মেয়র আয়ূব বখত জগলুল।
সংগঠনের জেলা আহ্বায়ক নৃপেশ তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব, সাংগঠনিক সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার, আন্তর্জাতিক রাধারমণ পরিষদের আহ্বায়ক ডি চৌধুরী অসিত, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অবনিমোহন দাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, পৌর কাউন্সিলার মনীষ কান্তি দে মিন্টু প্রমুখ।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

shofiqur rahman

shofiqur rahman

২০১৩.০১.২৬ ০৫:৩০
দুই দল কতটুকু আন্তরিক সমঝোতার ব্যাপারে তা একটু ছিন্তা করলে এবং তাদের আচার আচরণে প্রমান পাওয়া যায় । এই দুই দলের নেতার সমঝোতা চান বলে মনে হয় না, কারণ রাজনৈতিক বিসৃঙ্খলা থাকলে তাদের নিজেদের ব্যবসায়িক ফায়দা হাসিল হয়, সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে ব্যস্তথাকে এবং এই সুযোগ কাজে লাগিয়ে রাজনীতিবিদরা তাদের আখের গোছানোর সুযোগ পায়। যতক্ষণপর্যন্ত আমরা আমাদের দেশের সাধারণ মানুষকে শিক্ষিত ও সচেতন করতে পারব না ততক্ষন পর্যন্ত এই রাজনীতিবিদদের বেড়াজাল থেকে বেরিয়ে আসা কষ্টকর হবে। কারন নির্বাচনের সময় রাজনীতিবিদদের আচরনে সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায়, ঘানির গাধার মত আমাদের সামনে তারা উন্নয়নের মুলা ঝুলিয়ে রাখে। নির্বাচনের পরে উন্নয়নের মুলা সরিয়ে খরচ উঠানের কাজে ব্যস্ত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে এই ঘুরপাকের ভিতর আমরা আছি।
২০১৩.০১.২৬ ০৬:৫১
আপনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বর্তমান টি আই বি এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারপার্সন হিসেবে যখন কথা বলেন তখন আপনাকে একটুখানি আলাদা চোখে দেখি । আপনার কাছে আমার প্রশ্ন , আপনি বলছেন, আওয়ামী লীগ-বিএনপি দুই দলই নির্বাচন চায় । এই চাওয়ার আড়ালে তারা মূলত কী চায় ? তা আপনি অন্তত ভাল করেই জানেন । কিন্তু দুর্ভাগ্য জাতির । ৩৬ বছরেও এ জাতির বোধগম্য হল না । আপনারা এ ঘুমন্ত জাতিকে একটু জাগিয়ে তুলুন না ? কী দরকার আবার ওদের ?

Tajerul islam sadhin

Tajerul islam sadhin

২০১৩.০১.২৬ ০৮:৫২
সমঝোতার পথ দুই দল কেই বের করতে হবে সুলতানা কামালের এমন বক্তব্যের একটি ভাল দিক সর্বসাধারণ তাকে সমর্থন করবে।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৬ ০৯:১৬
অাপনি ধরি মাছ না ছুই পানি এরকম দায়সারা কথাবলে দায়িত্ব শেষ করলেন ! যেহেতু সরকার তত্ত্ববধায়ক সরকার সংবিধান থেকে তুলে দিয়েছে দায়টা তাদের । দেশকে অরাজকতার দিকে ঠেলে না দিতে সরকারের উচিত গ্রহনযোগ্য বিকল্প ব্যবস্থা করা যেটা জনগনের কাছে গ্রহনযোগ্য হবে সেটা বিরোধী দলও মেনে নেবে। অার অাপনাদের মত ব্যক্তিত্বরা সেটা করতে সরকারকে চাপ দেবেন অামরা কমন পিপল সেটাই চাই।

Akas

Akas

২০১৩.০১.২৬ ০৯:১৮
যদি একদল আরেকদলকে পাত্তা না দেয়, তাহলে দেশ ও জাতির স্বার্থে আপনাদেরও কিছু করার আছে।

S. M. Bahauddin

S. M. Bahauddin

২০১৩.০১.২৬ ১১:১৭
জাতিকে এমন জায়গাযেএনে দার করিয়েছেন আপনারা যে আজ দুই দলের বাইরে আপনারা কিছুই চিন্তা করতে পারেননা। ডাকাতকেই বলছেন পথ বের করতে। আপনারা পারেনও বটে...........

Touhidul IslamTareq

Touhidul IslamTareq

২০১৩.০১.২৬ ১১:৩৩
সম্মানিত সুলতানা কামাল, এক দল বলে তত্তাবধায়ক সরকার, আরেক দল তা শুনে বলে যুদ্ধা আপরাধী বিচার বাধা গ্রস্থ করতে চায় তারা,তবে এদের দুজনে এক টা মিল আছে যে তারা ক্ষমতায় যেেত চায়,তবেেআপনারা কেউ কি শেখ মুজিব,জিয়া রহমান,ভাষানি, ওনাদের মতো দয়িত্ব নিতে পারেন না, দুই দলের যন্ত্রনায় আমরা অতিষ্ট

B. Rashid

B. Rashid

২০১৩.০১.২৬ ১২:৪১
What a intelligence you are madam!! also we are undone!!!!!!!!!!!!!

Kulsum Al-Nazrul

Kulsum Al-Nazrul

২০১৩.০১.২৬ ১৩:২৩
বর্তমান দুইদল বিপরীতমূখী অবস্থানে রয়েছে । সেই পরিস্থিতিতে সমঝোতা কতটুকু আশা করা যায় ।

Faruk

Faruk

২০১৩.০১.২৬ ১৪:৫৫
এই দুই দল আজিবন সমঝোতায় আসবে না , আর এরা যত দিন থাকবে জনগন ততদিনই অশান্তিতে থাকবে । তাই আমাদের সকলের উচিত ,তাদের হাত থেকে এ দেশকে বাচানো ।