পাকিস্তানকে ‘টিস্যু পেপার’ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র
ইমরান খান
ছবি: ওয়েবসাইট
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান বলেছেন, পাকিস্তানকে ‘টিস্যু পেপার’ হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ইমরান খান। খবর পিটিআই’য়ের।
জনপ্রিয় ক্রিকেট তারকা ইমরান খান বলেন, ‘আমি মনে করি, ভারত ও পাকিস্তান নিজেরাই সমস্যার সমাধান করতে পারে।
বড়জোর যুক্তরাষ্ট্র সেখানে সাহায্যকারী হিসেবে থাকতে পারে। তবে এর বেশি কিছু নয়।’
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ’ এই উপমহাদেশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এতে কোন ভাল ফলাফল আসেনি। যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডকে পাকিস্তান সন্দেহের চোখে দেখে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সেনাবাহিনীকে সন্দেহের চোখে দেখে। ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে বিশ্বাস ও আস্থার অভাব রয়েছে।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







Mohammad Shah Alam
২০১৩.০১.২৬ ০৯:২৫Raju
২০১৩.০১.২৬ ০৯:৩৮dulal
২০১৩.০১.২৬ ১০:০৫Tayebur Rahman
২০১৩.০১.২৬ ১০:৪৫তানভীর আলাদিন সরব
২০১৩.০১.২৬ ১১:৩৭Imtiaz Rony
২০১৩.০১.২৬ ১১:৫০Anwar Kamal
২০১৩.০১.২৬ ১৩:২২Md. Shamsuddoha Tapos
২০১৩.০১.২৬ ১৪:৩০