• হোম
  • খেলা
  •   নাফীস-হ্যারিসের ব্যাটে খুলনা ১৫০

নাফীস-হ্যারিসের ব্যাটে খুলনা ১৫০

অনলাইন প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রান তুলেছে খুলনা রয়েল বেঙ্গলস। জয় পেতে হলে ১৫১ রান করতে হবে রংপুরকে।
টি-টোয়েন্টির হিসাবে খুলনার সংগ্রহ আহামরি কিছু নয়। তবে এটাই খুলনার বেশ স্বস্তির সংগ্রহ, বলার অপেক্ষা রাখে না। আজ স্বাগতিকদের শুরুটাই হয়েছিল যে অত্যন্ত বাজেভাবে!
ইনিংসের তৃতীয় বলে প্রথম উইকেট হারায় খুলনা। দলীয় সংগ্রহ তখন ২ রান। এক পর্যায়ে দলীয় ৪৮ রানে চারটি উইকেটের পতন ঘটে। মনে হচ্ছিল, খুলনাকে আজ বড় লজ্জা ‘উপহার’ দিতে চলেছেন ব্যাটসম্যানরা। তবে শেষ পর্যন্ত তা হয়নি। এর কৃতিত্ব শাহরিয়ার নাফীস ও ড্যানিয়েল হ্যারিসের।
৫০ বলে অধিনায়ক নাফীস করেন ৫৩ রান। ৪১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন হ্যারিস। শেষের দিকে ফরহাদ রেজার ১২ বলে ২৪ রানের ইনিংসটিও বেশ কাজে দিয়েছে। নাফীস, হ্যারিস ও ফরহাদ রেজা ছাড়া খুলনার কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের সংগ্রহ গড়েতে পারেননি। রংপুরের হয়ে দিমিত্রি মাসকারেনহাস ও মোহাম্মদ শরিফ প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করেন।
বিপিএলের আজকের আগ পর্যন্ত চারটি ম্যাচে অংশ নিয়েছে খুলনা। এর মধ্যে নাফীসের দল জয় পেয়েছে একটিতে। অন্যদিকে তিন ম্যাচে দুটি জয় পেয়েছে আবদুর রাজ্জাকের দল রংপুর রাইডার্স।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
২০১৩.০১.২৬ ০৯:১৩
অসাধারণ একটা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ একটা ম্যাচ হয়েছে। প্রথম দশ ওভারের পর থেকে খুলনা যে খেলাটা দেখাইলো, আসলে অসাধারণ। যত খারাপ পরিস্থিতি থাকুক না কেন কখনোই ছেড়ে দেওয়া উচিত না। একটু দেড়িতে হলেও বিপিএলের খেলা গুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও মানসম্পন্ন হতে শুরু করেছে। সাবাস রয়েল বেঙ্গল, এগিয়ে যাও

Raju

Raju

২০১৩.০১.২৬ ০৯:৪১
Congrts Khulna.

Md. Mosadeqe Hasan Shikat

Md. Mosadeqe Hasan Shikat

২০১৩.০১.২৬ ১০:০৭
I know শাহরিয়ার নাফীস is the best . He is a great player . Every body pray for শাহরিয়ার নাফীস ok .

Shaikh Delower Hosain

Shaikh Delower Hosain

২০১৩.০১.২৬ ১২:০৪
এরই নাম টাইগার :)

shamim

shamim

২০১৩.০১.২৬ ১৭:৪৩
সাবাস খুলনা, এগিয়ে চলো আমরা আছি তোমাদের সাথে ।