ঢাকাকে থামাল সিলেট

অনলাইন প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৯ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

টানা তিন ম্যাচে জয়। তবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের জয়রথ থামাল সিলেট রয়্যালস। খুলনায় অনুষ্ঠিত বিপিএলের আজকের প্রথম ম্যাচে ঢাকাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সিলেট।
সিলেটের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বোলাররা, ঢাকাকে মাত্র ১৫২ রানের মধ্যে আটকে রেখে। জবাবে ইনিংসের ৮ বল বাকি থাকতে জয়ের দেখা পায় সিলেট।
এ জয়ের সুবাদে সিলেটের পয়েন্ট দাঁড়াল ৮। চার ম্যাচে জয় চারটিতেই। পয়েন্ট তালিকায় সবার ওপরে মুশফিকুর রহিমের দল। অন্যদিকে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে মাশরাফি বিন মুর্তজার দল ঢাকা।
আজ সিলেটের জয়ের নায়ক অধিনায়ক মুশফিকুর রহিম। ৫০ বলে ৭৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। খেলা শেষ হওয়ার সময় মুশফিকের সঙ্গে ১৭ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন মিলন। মমিনুল হক ও পল স্টার্লিংয়ের সংগ্রহ যথাক্রমে ৩৭ ও ১৮ রান।
প্রথমে ব্যাট করা ঢাকার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মোহাম্মদ আশরাফুল। এনামুল হক করেন ৩০ রান। শেষের দিকে ড্যারেন স্টিফেন্সের ১৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসটি না থাকলে ঢাকার সংগ্রহ আরও অল্প হতো পারতো।

সংক্ষিপ্ত স্কোর:
ঢাকা: ১৫২/৮ (২০ ওভার)
আশরাফুল ৩৮, এনামুল ৩০, স্টিফেন্স ২৯*
ন্যানেস ২/২৭, নবী ২/৪০
সিলেট: ১৫৭/৩ (১৮.৪ ওভার)
মুশফিকুর ৭৫*, মমিনুল ৩৭, মিলন ২৫*
টমাস ২/২৭
ফল: সিলেট ৭ উইকেটে জয়ী।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

tajul islam

tajul islam

২০১৩.০১.২৫ ১৭:৪৮
dhaka kijath bash kairlore kuntha korar nai sylhet or loge jitte oiele aaro bala player r aaro practice lagbo hahahahahahahahahaha

Md

Md

২০১৩.০১.২৫ ১৭:৫০
fatafati akta khela dekhlam, sabbas sylhet royals...... go ahead with your wining continuity............

Rukon

Rukon

২০১৩.০১.২৫ ১৮:৫৪
আজ সিলেটের জয়ের নায়ক অধিনায়ক মুশফিকুর রহিম।
সাবাস মুশফিকুর রহিম..................

Arafat hosen

Arafat hosen

২০১৩.০১.২৫ ১৯:১৭
খেলা শেষ হওয়ার সময় মুশফিকের সঙ্গে 25 রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন মিলন
২০১৩.০১.২৫ ২০:৫৪
go ahead sylhet

Shaikh Delower Hosain

Shaikh Delower Hosain

২০১৩.০১.২৬ ১২:০৭
ক্যাপটেনসি কাকে বলে সেটাই হারে হারে মাসরাফিকে বুঝিয়ে দিল মুশফিক,

rafiqul islam

rafiqul islam

২০১৩.০১.২৬ ১৩:১১
we are happy for Ashraful by bat run . we always want to do run by Ashraful

২০১৩.০১.২৬ ১৫:২৫
Go ahead Sylhet
All the best

Maruf Abdullah Rion

Maruf Abdullah Rion

২০১৩.০১.২৬ ২২:১৯
Well done Musfiqur Rahim.