২০১৩ সালের লক্ষ্য নিয়ে লাফার্জ সুরমা সিমেন্ট

| তারিখ: ২৫-০১-২০১৩

  • ০ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ২২ জানুয়ারি ঢাকার রূপসী বাংলা হোটেলে গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে একটি সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক এলবা।
প্রতিষ্ঠানটি এই অনুষ্ঠানে তাদের ২০১৩ সালের থিম ‘গ্রো অ্যান্ড বিয়ন্ড’ সবার কাছে তুলে ধরে। এই থিমের মাধ্যমে লাফার্জের সঙ্গে সহযোগীদের সুসম্পর্কের মূল্য তুলে ধরা হয়, যার দৃঢ়তার ফলে উভয়েই বর্তমান ও ভবিষ্যতের জন্যও সফলভাবে বেড়ে উঠতে পারে। এ সময় একটি নতুন লোগোও উন্মোচন করা হয়।
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের সিইও তারেক এলবা বলেন, ‘সহযোগীদের সহযোগিতায় গত বছর আমাদের প্রতিষ্ঠানের চমকপ্রদ সব অর্জন ছিল। বিশ্বের এক নম্বর সিমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লাফার্জের সাফল্যের অনুরূপ অবস্থানে যেতে পারার সম্ভাবনা রাখে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।’
লাফার্জ ও সিমেন্টোস মলিনসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট। নির্মাণসামগ্রী তথা সিমেন্ট ও সমন্বিত কংক্রিটপণ্য উত্পাদনে বিশ্বের অগ্রণী প্রতিষ্ঠান লাফার্জ। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা ১৭৬ বছরের এবং বর্তমানে প্রতিষ্ঠানটি ৬৪টি দেশে ৬৮ হাজার কর্মকর্তা-কর্মচারী নিয়ে কার্যক্রম পরিচালনা করে। বিজ্ঞপ্তি।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 
আপনার মতামত দিন