নিলামে ক্যাপ্টেন কুকের পিস্তল!

অনলাইন ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

দুঃসাহসী ব্রিটিশ নাবিক ও অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুকের একটি পিস্তল আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নিলামে তোলা হচ্ছে। আজ শুক্রবার রয়টার্সের এক খবরে এ কথা জানানো হয়।
অষ্টাদশ শতকের শুরুর দিকে ডাচ বন্দুকনির্মাতা গোদেফোয়া কর্বো লো জুনের তৈরি পিস্তলটির জন্য নিলামে আনুমানিক দুই লাখ ১০ হাজার থেকে শুরু করে ১০ লাখ ৫০ হাজার ৭০০ মার্কিন ডলার (এক কোটি ৬৬ লাখ ৯০ হাজার ৩৯৩ টাকা থেকে আট কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৯৪২ টাকা) পর্যন্ত দাম উঠতে পারে বলে আশা করছেন নিলামের আয়োজকেরা।
ক্যাপ্টেন কুকের ব্যক্তিগত ব্যবহার্য যেসব সামগ্রী এখনো রয়ে গেছে, এর মধ্যে পিস্তলটি অন্যতম। ২০০ বছর ধরে বংশপরম্পরায় এটিকে পারিবারিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করে আসছিলেন তাঁর পরিবারের সদস্যরা। ২০০৩ সালে একটি নিলামে পিস্তলটি কিনে নেন মেলবোর্নের সাবেক মেয়র রন ওয়াকার।
আগামী মাসে মেলবোর্নে অনুষ্ঠেয় নিলামের আয়োজক প্রতিষ্ঠান লেসকি অকশনসের মতে, ক্যাপ্টেন কুকের সঙ্গে অস্ট্রেলিয়া মহাদেশের যে সম্পর্ক, তার একটি চিহ্ন এই পিস্তল।
লেসকি অকশনসের প্রতিষ্ঠাতা চার্লস লেসকির বরাত দিয়ে রয়টার্স জানায়, ‘ক্যাপ্টেন কুকের জাহাজের সামান্য নমুনা আমরা পেয়েছি, তাঁর ব্যবহার্য খুব অল্প কয়েকটি জিনিসের সন্ধান পাওয়া যায়।’
১৭৭০ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রথম পা রাখেন ক্যাপ্টেন কুক। তিনি দেশটির উত্তরাঞ্চলীয় কুইন্সল্যান্ডে প্রথম ব্রিটিশ পতাকা ওড়ান। ১৭৭৯ সালে হাওয়াই দ্বীপপুঞ্জে আদিবাসীদের হাতে নিহত হন ক্যাপ্টেন কুক।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

বাপি দে (কলকাতা)

বাপি দে (কলকাতা)

২০১৩.০১.২৫ ১৮:১৭
১৭৭৯ সালে হাওয়াই দ্বীপপুঞ্জে আদিবাসীদের হাতে নিহত হন ক্যাপ্টেন কুক।
যদি আমিও ওখানে থাকতাম। ক্যাপটেন ডাকাত কুকু।