চট্টগ্রামে শায়িত হবেন জাতীয় অধ্যাপক নূরুল ইসলাম
চট্টগ্রামে নিজের গড়া ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আগামীকাল শনিবার সমাহিত করা হবে জাতীয় অধ্যাপক নূরুল ইসলামের মরদেহ। আজ শুক্রবার বিকেলে বিমানে করে চট্টগ্রাম নেওয়া হবে প্রখ্যাত এই চিকিত্সকের মরদেহ।
আজ বাদ জুমা নিজের দীর্ঘদিনের কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যাপক নূরুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সেখানে তাঁর প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আরেক দফা জানাজা হয়।
ডা. নূরুল ইসলামের ব্যক্তিগত সহকারী মো. আবদুল জব্বার প্রথম আলো ডটকমকে জানান, জানাজা শেষে মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। তিনি জানান, চট্টগ্রাম থেকে অধ্যাপক নূরুল ইসলামের মরদেহ গ্রামের বাড়ি চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরে নেওয়া হবে। আগামীকাল সকালে চট্টগ্রামে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে নেওয়ার পর বাদ আসর জানাজা শেষে দাফন করা হবে ডা. নূরুল ইসলামের মরদেহ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডির নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে অধ্যাপক নূরুল ইসলামকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। রাত নয়টা ৪০ মিনিটে সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মন্তব্য
সাইনইন
মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন







Munchimeah
২০১৩.০১.২৫ ১৫:৪৩May almighty Allah give him eternal peace.
Md.Imran Hashemi
২০১৩.০১.২৬ ১০:৩৪