সিলেটের লক্ষ্য ১৫৩ রান

অনলাইন ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

সিলেট রয়্যালসের বিপক্ষে বিপিএলের আজকের ম্যাচে মোহাম্মদ আশরাফুল আর এনামুল হক যেভাবে শুরুটা করেছিলেন, শেষটা সেভাবে করতে পারেননি ঢাকা গ্ল্যাডিয়েটরসের ব্যাটসম্যানরা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ঢাকার ইনিংস শেষ হয়েছে ১৫২ রানে। এটিই প্রথম চার ম্যাচে ঢাকার সর্বনিম্ন স্কোর। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন মোহাম্মদ আশরাফুল।
সিলেট রয়্যালসের বিপক্ষে আজকের ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তৃতীয় ওভারে ন্যানেসের একটি বল উড়িয়ে মারতে গিয়ে সাজঘরে ফেরেন লুক রাইট। বাউন্ডারিতে দুর্দান্ত দক্ষতায় তাঁকে তালু বন্দী করেন হ্যামিল্টন মাসাকাদজা। দ্বিতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন আশরাফুল ও এনামুল। নবম ওভারে বিশ্বনাথ হালদারের শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেন এনামুল। তার আগে তিনি করেছিলেন ৩০ রান। এরপর থেকেই ঢাকার রান সংগ্রহের গতি বেশ খানিকটা কমে যায়। ১৩তম ওভারে মোহাম্মদ আশরাফুলও আউট হন দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলে। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি ঢাকার দুই বিদেশি ব্যাটসম্যান ওয়াইস শাহ ও জশুয়া কব। সেসময় ১৬ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ ছিল ১০৬ রান। ঝড়ো ব্যাটিং করে স্কোরটাকে আরেকটু বড় করার কাজে ব্যর্থ হয়েছেন দলের অন্যতম প্রধান ভরসা সাকিব আল হাসানও। তিনি ফিরেছেন মাত্র ৭ রান করে। শেষ পর্যায়ে ড্যারেন স্টিভেনসের ১৩ বলে ২৯ রানের সুবাদে স্কোরবোর্ডে ১৫২ রান জমা করে ঢাকা গ্ল্যাডিয়েটরস।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Md.Oliur Rahman

Md.Oliur Rahman

২০১৩.০১.২৫ ১৪:৪৬
Go Asraful goooo

Hasan

Hasan

২০১৩.০১.২৫ ১৫:৩৪
Sylhet will be win !!!!