বিয়েতে রাজি না হওয়ায় অ্যাসিড ছোড়েন মনির

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১৮ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

বিয়ে করতে রাজি না হওয়ায় ইডেন কলেজের ওই ছাত্রীর ওপর অ্যাসিড ছুড়েছেন মনির উদ্দিন (২৭)। তাঁর স্বীকারোক্তির বরাত দিয়ে আজ শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম। সকাল ১০টায় রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের তথ্যকেন্দ্রে এই ব্রিফিং দেওয়া হয়।
মনিরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করে মনির উদ্দিন বলেন, দুই-তিন বছর আগে তাঁর সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল। ছয়-সাত মাস আগে তাঁদের ছাড়াছাড়ি হয়ে যায়। ঘটনার দিন জরুরি কথা আছে বলে মনির ওই ছাত্রীকে রাজধানীর চানখাঁর পুল কাজি অফিসে নিয়ে জোর করে বিয়ে করতে চান। ছাত্রীটি এতে রাজি না হওয়ায় মনির তাঁকে ছুরিকাঘাত করেন ও গায়ে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান।
উপকমিশনার জানান, খাগড়াছড়ির কুরকুটিছড়ি গ্রামের আমলকী বিক্রেতা রংগু চৌধুরীর বাড়ি থেকে মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। সেখান থেকে তিনি মিয়ানমারে পালানোর চেষ্টা করেন। রংগুর স্ত্রীর সহযোগিতায় গতকাল সকালে ডিবির একটি দল মনিরকে গ্রেপ্তার করে। এর আগে দুই দিন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মোখলেসুর রহমানের নেতৃত্বে ডিবির দুটি দল রাঙামাটি ও খাগড়াছড়ি এলাকায় মনিরকে গ্রেপ্তারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের মৃত আবু তাহেরের ছেলে মনিরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। এ জন্য তাঁকে আজ আদালতে পাঠানো হবে।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Shahab Uddin

Shahab Uddin

২০১৩.০১.২৫ ১৪:০৭
Hang him better................

Mohammed Saiful Islam

Mohammed Saiful Islam

২০১৩.০১.২৫ ১৪:১৫
well done DB.

hasib

hasib

২০১৩.০১.২৫ ১৪:৩৯
এই অমানুষ টাকে কঠিন শাস্তি দেয়া হোক।

Salekin

Salekin

২০১৩.০১.২৫ ১৪:৫৭
ডি বিকে অনেক ধন্যবাদ ! মনির নামের ঐ বদমাশটাকে দরুত বিচার করে সবোচ্চ শাসতি দেয়া হবে আশা করি ।

Md.Ashraful Alam

Md.Ashraful Alam

২০১৩.০১.২৫ ১৫:২৫
we want to see remarkable punishment.... but i'm doubtful

Sekul

Sekul

২০১৩.০১.২৫ ১৫:৩৮
এই মানুষ নামের এই নরপশুটার ব্যাপারে মন্তব্য করতে লজ্জা হচ্ছে। দুঃখজনক হলেও সত্য , এই কুলাঙ্গারটাকেও একজন নিষ্পাপ মা গর্ভে ধারন করেছিলেন।

SHAHADAT H SHAD (শাহাদাত শাদ )

SHAHADAT H SHAD (শাহাদাত শাদ )

২০১৩.০১.২৫ ১৫:৪৪
মানুষের বিবেক এত লোপ পায় কিভাবে?? দৃষ্টান্ত মূলক শাস্তি চাই .....ধন্যবাদ বাংলাদেশ পুলিশ (ডিবি)....

BIMAN BAIN (Tungipara)

BIMAN BAIN (Tungipara)

২০১৩.০১.২৫ ১৫:৪৯
দ্রুত কঠিন শাসতি দেওয়া হবে আশা করি।যাতে আর কেউই এই ধরনের অপরাধ না করে।

Faruk

Faruk

২০১৩.০১.২৫ ১৬:৩৪
পুলিশ টাকা খাওয়ার একটি যায়গা পাইলো ।
২০১৩.০১.২৫ ১৭:৫৬
অ্যাডিস ছুড়ে নারী নির্যাতন করার জন্য তাকে জন সম্মুখে মৃতু দন্ড দিতে হবে। তাহলে অপরাধ কমবে।

khan

khan

২০১৩.০১.২৫ ১৯:৩০
good job by DB

Manna A

Manna A

২০১৩.০১.২৬ ০৫:২২
এ সব অপরাধের শাস্তি ঐ একই ভাবে এসিড মেরে পঙ্গু করে ছেড়ে দেওয়া হোক এবং এমন ভাবে তাকে শাস্তি দেওয়া হোক যাতে জীবনে আর এধরনের কাজ করার সামর্থ না থাকে । আমি তাদেরকে ফাসিতে ঝুলানোর পক্ষ পাতি নই । তাদের ফাসি দিলেও প্রথমে এসিড মেরে শাস্তি দেওয়া প্রয়জন এইজন্য যে তাকে বুঝতে দেওয়া যে - এসিড যাকে মারা হয় তার কত খানি কষ্ট হয় । দুই চার টা শাস্তি এভাবে কঠোর ভাবে দিতে পারলে এধরনের অপরাধ আপনাআপনি বন্ধ হয়ে যাবে বলে আশা করা যায় । এধরনের শাস্তির জন্য আমাদের জনমত গড়ে তোলা প্রয়োজন । আসুন সবাই এনিয়ে জনমত গড়ার কাজ করি ।

Hasina CHowdhury

Hasina CHowdhury

২০১৩.০১.২৬ ০৬:০৮
This Demons deserve the same treat as he did with that girl... And then let him scrim for life and death and let him cry for help ...

Abdur Rahman

Abdur Rahman

২০১৩.০১.২৬ ০৯:১২
hanging is better than inprisonment for this psychopath

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৬ ০৯:২২
....তা ...তুই কি ভেবেছিলি অ্যাসিড ছুড়লে বিয়েতে রাজি হয়ে যাবে ?ব্যঅাক্কেল কোথাকার ! কোথাও কি পরেছিলি বিয়েতে রাজি নাহলে অ্যাসিড ছুড়তে হয় ?নে এবার সারা জীবন জেলের ঘানি টান !

SABUZ

SABUZ

২০১৩.০১.২৬ ০৯:৫৪
এই অমানুষ টাকে কঠিন শাস্তি দেয়া হোক। এই অমানুষ টাকে কঠিন শাস্তি দেয়া হোক

Nurul Amin Joarder

Nurul Amin Joarder

২০১৩.০১.২৬ ১০:০৫
ধীক, ধীক, মানুষ নামের এই নর পশু কে ।

Faiza

Faiza

২০১৩.০১.২৬ ১০:৪৯
রংগুর স্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ডিবি পুলিশকে কাজে সহযোগীতা করার জন্য। এভাবে সবাই যদি পুলিশকে কাজে সহযোগিতা করে তাহলে আমাদের দেশের অনেক খুনি বদমাশ যারা পুলিশের চোখে ফাকি দিয়ে লুকিয়ে থাকে তারা সহজেই ধরা পরবে এবং এদেশে অন্যায় অত্যাচারের পরিমানও কমে যাবে।