কলকাতা বইমেলার উদ্বোধন কাল

থিম কান্ট্রি বাংলাদেশ

কলকাতা প্রতিনিধি | তারিখ: ২৫-০১-২০১৩

  • ২ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

কলকাতার ঐতিহ্যবাহী বইমেলার উদ্বোধন হবে আগামীকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায়। বইমেলার এবারের থিম ‘কান্ট্রি বাংলাদেশ’। তাই বাংলাদেশকে ঘিরে এবার বইমেলায় নতুন মাত্রা যোগ হয়েছে। আয়োজন করা হয়েছে নানা সেমিনার ও অনুষ্ঠানের।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা মিলনমেলা ময়দানে আয়োজিত ৩৭তম এই বইমেলার উদ্বোধন করবেন বাংলাদেশের শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারের বইমেলার যোগ দিচ্ছে বাংলাদেশের ৩৪টি প্রকাশনা সংস্থা। পাঁচ হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি করা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের আদলে। উদ্বোধনের দিন মেলাজুড়ে বাজবে রবীন্দ্রসংগীত আর লালনগীতির সুর।
বইমেলায় দুই বাংলার প্রয়াত তিন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ ও সৈয়দ মুস্তাফা সিরাজের প্রতি শ্রদ্ধা জানাতে থাকছে আলোচনা সভাসহ নানা অনুষ্ঠান। এ ছাড়া পণ্ডিত রবিশঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ মুস্তফা সিরাজ, হুমায়ূন আহমেদ, ভূপেন হাজারিকা ও ইন্দিরা গোস্বামীর নামে আলাদা প্যাভিলিয়নও থাকবে।
এবারের বইমেলায় সব মিলিয়ে স্টল থাকছে ৭৫০টি। বইমেলায় আয়োজিত বিভিন্ন সেমিনার ও স্মরণসভায় বাংলাদেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক ও লেখকেরা অংশ নেবেন।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Dipu Roy

Dipu Roy

২০১৩.০১.২৫ ১৬:১৭
Where is Nazrul pavalion!!!!!!!!???????????. Nazrul and Rabindranath should be at the top of all.

বাপি দে (কলকাতা)

বাপি দে (কলকাতা)

২০১৩.০১.২৫ ১৮:১৩
সবার আমন্ত্রন রইল আমার শহরে।