৪৬ দিন ‘আধা-কারারুদ্ধ’ রিজভী

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ৭৫ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook
টানা ৪৬ দিন ধরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রুহুল কবির রিজভী আহমেদ।

টানা ৪৬ দিন ধরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন রুহুল কবির রিজভী আহমেদ।

ছবি: জিয়া ইসলাম

টানা ৪৬ দিন ধরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর মধ্যে তিনি একবারের জন্যও বাইরে বেরোননি। রিজভীর ভাষায়, তিনি ‘আধা-কারারুদ্ধ’।
পুলিশ অবশ্য রিজভীর এই দাবির সঙ্গে একমত নয়। তাদের বক্তব্য, কেউ বের হতে না চাইলে সে দায় পুলিশের নয়।
গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দিন এবং এর আগের রাতে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৩৭টি মামলা হয়। এর মধ্যে সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রিজভী আহমেদকে আসামি করা হয়।
গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। তখন দলীয় কার্যালয়েই ছিলেন রিজভী। এরপর আর তিনি সেখান থেকে বের হননি।
কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় দপ্তর সম্পাদকের কার্যালয়। এর পেছনে ছোট্ট একটি ঘর; লম্বায় বড়জোর সাত-আট হাত আর প্রস্থে তিন-চার হাত। ওই ঘরেই ঘুম, পড়াশোনা—সবকিছুই।
রিজভী জানান, প্রতিদিন সকালে ও দুপুরে সহকর্মীরা তাঁর জন্য খাবার নিয়ে আসেন। আর রাতের খাবার পাঠানো হয় বাসা থেকে। সকালে ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়া, বিভিন্ন বই পড়া, নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলা আর দলের দপ্তরের বিভিন্ন কাজ করে ‘একঘেয়ে’ সময় কাটে তাঁর।
সকাল ১০টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত কার্যালয়ে থাকেন নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে কথাবার্তা বলা ছাড়াও দলের বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রিজভী। তিনি মনে করছেন, বাইরে গিয়ে পুলিশের কাছে ধরা দেওয়ার চেয়ে এভাবে দলের কাজ চালিয়ে যেতে পারাটা অনেক ভালো। তিনি বলছেন, এটা পালিয়ে থাকা নয়, ‘অত্যাচারী সরকারের বিরুদ্ধে একটি কৌশল।’
দলীয় সিদ্ধান্তে এটি করছেন কি না জানতে চাইলে রিজভী বলেন, এটি রাজনৈতিক বা দলীয় সিদ্ধান্ত নয়। এটি তাঁর নিজেরই সিদ্ধান্ত। যেহেতু একই মামলায় দলের মহাসচিবকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপর একের পর একটি মামলায় জড়ানো হচ্ছে। এ কারণেই তিনি এই কৌশল নিয়েছেন।
রিজভীর ভাষায়, ‘গ্রেপ্তার করে নিয়ে গেলে তো আর দায়িত্ব পালন করা যাবে না। গ্রেপ্তার করলে করুক। আমি তো আর লুকিয়ে নেই। তারা দলের কার্যালয়ে ঢুকেও আমাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু হাতে নাতে ধরা দেওয়ার চেয়ে যতক্ষণ এভাবে দলের কাজ করা যায় ভালো।’
রিজভীর আশঙ্কা, তিনি কার্যালয় থেকে বের হলেই পুলিশ তাঁকে গ্রেপ্তার করবে। তবে পুলিশের একটি সূত্র বলেছে, আপাতত রিজভীকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশ করছে না।
রিজভী নিজেকে ‘অবরুদ্ধ’, ‘আধা-কারারুদ্ধ’ দাবি করলেও পুলিশ বলছে ভিন্ন কথা। এ বিষয়ে পুলিশের মতিঝিল অঞ্চলের পুলিশের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা কাউকে অবরুদ্ধ করে রাখেননি। কেউ যদি স্বেচ্ছায় বাসা থেকে বা অন্য কোথাও থেকে বের না হয়, তাহলে তা পুলিশের দায় নয়।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

Ahmed

Ahmed

২০১৩.০১.২৫ ১৩:০১
এটা অমানবিক,
২০১৩.০১.২৫ ১৩:১৭
আরামের জীবন ! খাও ঘুমাও !

ONEENDA HANNAN PRAMANIK

ONEENDA HANNAN PRAMANIK

২০১৩.০১.২৫ ১৩:১৮
ছি রিজভি ছি ! আপনি গ্রেস্তারের ভয়ে বাথরুমে লুকিয়ে আছেন ! কি একটা অপকৌশল নিয়েছেন, দলীয় কার্যালয় থেকে গ্রেস্তার করলে বলতে পারবেন সরকার দলীয় কার্যালয় থেকে গ্রেস্তার করছে, মসজিদ থেকে গ্রেস্তার করছে, মন্দির থেকে গ্রেস্তার করছে কথা বলার ইস্যু তখন একটা পেয়ে যাবেন ! আর কোন কোন কৌশল নেবেন বলেন ? হইছেন তো একটা দলের নেতা ! চেনেন তো শুধু ঐ পল্টন, ৩৬৫ ‍দিনের মধ্যে ৩৬৪ দিন কাটান এই পল্টনে, সারাদেশ দেখার আপনাদের দরকার নেই ! শুধু নেতা, ক্ষমতা আর টাকার দরকার। ধিক আপনাদের ধিক !!!
২০১৩.০১.২৫ ১৩:২১
বেদনাদায়ক ! তবে সবপখখকে নিজ কাজের পরিনাম বিবেচনা করা উচিৎ !

tishad

tishad

২০১৩.০১.২৫ ১৩:২৭
মজা পাইলাম!

সিরাজ

সিরাজ

২০১৩.০১.২৫ ১৩:৪৪
স্বগৃহে স্বেচ্ছায় কারাবাস! ডাল মে কুচ কালা হে!

Hasan

Hasan

২০১৩.০১.২৫ ১৪:০২
রিজভী আহমেদদের মত বীর সৈনিকরা আছে বলেই এখনো বিএনপি টিকে আছে। যারা বলছে, আপনি গ্রেপ্তারের ভয়ে বাথরুমে লুকিয়ে আছেন, তারা নিজেরাই ভীতু-কাপুরুষ। যদি কোনদিন সাহস থাকে, তাদের বলছি, অত্যাচারী সরকারের বিরুদ্ধে কিছু বলুন।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৫ ১৪:১১
খুন,গুম, কারাগারের চেয়ে ভাল অাছেন !যে অরাজকতা চলছে দয়া করে সেখানেই থাকুন। অার সাবধানে থাকবেন।

Monu

Monu

২০১৩.০১.২৫ ১৪:১৫
এইভাবে আর কত দিন লুকিয়ে থাকবেন।

Mahbub Alam

Mahbub Alam

২০১৩.০১.২৫ ১৪:১৫
Police can arrest anybody from any where

২০১৩.০১.২৫ ১৪:১৯
কালিদাস রায়ের পূর্বপুরুষরা ছিলেন বিপুল বিত্তবৈভবের মালিক, পরাক্রমশালী জমিদার। তাদের বাড়ির সামনে দিয়ে কেউ সাইকেলে কিংবা ঘোড়ায় চড়ে যেতে পারত না, ছাতা মাথায় দিতে পারত না আভিজাত্যের কারণে। কিন্তু সেই জমিদারের বংশধরদের করুণ দুর্দিন দেখেছি। এখন দেশের মানুষ আওয়ামী লীগের করুণ দুর্দিন দেখার অপেক্ষায় আছে।

j alam

j alam

২০১৩.০১.২৫ ১৪:২৭
যে ভাবে রাসতা ঘাটে মানুষের লাস পড়ে থাকে এসরকারের আমলে কেউ নিরাপদ নয় , রিজভি সাহেব অফিসে থাকাটাই সেভ

Mustafiz Rahman

Mustafiz Rahman

২০১৩.০১.২৫ ১৪:৩৫
মিথ্যা মামলার হয়রানি দেখে মনে হয় রিজভী অবরুদ্ধ নয়,গণতনএই আজ অবরুদ্ধ !
২০১৩.০১.২৫ ১৪:৩৬
ata tar akantu nijer bapar, police k dosh dea lab ki.

AKTER MAMUN

AKTER MAMUN

২০১৩.০১.২৫ ১৪:৪০
আপনারা সম্পুর্ন রপে ব্যার্থ । হলমার্ক কেলেংকারী, শেয়ারবাজার কেলেংকারীর মত এত বড় বড় ইসু থাকা সত্তেও আপনারা সরকারের বিরুদ্ধে তেমন জোরালো কোন আন্দলন করতে পারছেন না। জনগন আপনাদের পক্ষে নেই, কারন জনগন জানে যে শুধুই ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা আন্দোলন করছেন। বিরোধীদল হিসেবে জনগনের জন্য আপনারা কিছুই করতে পারছেন না।

Kamal Hossain

Kamal Hossain

২০১৩.০১.২৫ ১৪:৪৭
I am 100% agree with ONEENDA HANNAN PRAMANIK

টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম

টুটুল, ফিরোজশাহ, চট্টগ্রাম

২০১৩.০১.২৫ ১৪:৫৩
ভালোই তো তারা নিজেরা সরকারে এলে তারাও এই পদ্ধতি অনুসরন করবে !!! এতে গনতন্ত্রের ১২ টা বাজবে আর ফল ভোগ করবে দেশের জনগন

রাসেল

রাসেল

২০১৩.০১.২৫ ১৪:৫৪
হায়রে গণতন্ত্র!! এরশাদের স্বৈরশাসন এর চেয়ে হাজার গুনে ভাল ছিল।

Abdul Mannan

Abdul Mannan

২০১৩.০১.২৫ ১৫:০০
I am agree with Mr.Rizvi.please don't go out,
and don't believe police,

Sekul

Sekul

২০১৩.০১.২৫ ১৫:২৩
এই হল বি ন পির সংগ্রামী নেতা । রিজভি সাহেব বাংলাদেশের রাজনীতিবিদদের সংগ্রামী ইতিহাসকে কলঙ্কিত করেছেন। জেলের ভয়ে চোরের মত লুকিয়ে আরাম আয়েশ করছেন , বাসায় তৈরি খাবার খাচ্ছেন এবং নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। এভাবে বাংলাদেশের মানুষকে আওয়ামী যালিম সরকারের হাত থেকে মুক্ত করবেন। কাপুরুষ রিজভি সাহেবদের ধিক্কার জানাই;;; বলে রাখা ভাল, উনি যাহাই বলেন না কেন, পুলিশ ইচ্ছে করলে উনাকে ধরতে দশ
মিনিটের বেশি লাগবেনা।

SHAHADAT H SHAD (শাহাদাত শাদ )

SHAHADAT H SHAD (শাহাদাত শাদ )

২০১৩.০১.২৫ ১৫:২৪
"পালিয়ে থাকা" নাকি রাজনৈতিক কৌশল, জাতি আর কত আবোল তাবোল শুনবে .....!!!!

Rumel Sikder

Rumel Sikder

২০১৩.০১.২৫ ১৫:৩২
এতো ভয় পেলে রাজনীতি করা উচিত না। আপনাদের কি লজ্জা বলতে কিছু নাই। এই যদি হয় আপনাদের অবস্থা তাহলে দেশ-এর কি সেবা করবেন।

fazlullah hasan

fazlullah hasan

২০১৩.০১.২৫ ১৬:০২
বিজভী আহমেদ দলীয় কার্যালয়ে লুকিয়ে দলীয় কর্মকান্ড করে যাচ্ছেন।যারা বলছেন তিনি বীরদর্পে বাইরে বেরিয়ে আসার জন্য তারা চান রিজভীও মির্জা ফখরুলের মতো কারাগারে থাকুক।দলের জন্য নিবেদিত প্রাণ এ মানুষটিকে বর্তমান সময়ে বাইরে খাকা প্রয়োজন।

Sohel Rahman

Sohel Rahman

২০১৩.০১.২৫ ১৬:১৩
We show you in the last program of BNP outside of party office . Is this a drama?

Tanvir Tushar

Tanvir Tushar

২০১৩.০১.২৫ ১৬:১৫
গ্রেস্তারের ভয়ে বাথরুমে লুকিয়ে আছেন .হইছেন তো একটা দলের নেতা ! চেনেন তো শুধু ঐ পল্টন, ৩৬৫ ‍দিনের মধ্যে ৩৬৪ দিন কাটান এই পল্টনে, সারাদেশ দেখার আপনাদের দরকার নেই ! শুধু নেতা, ক্ষমতা আর টাকার দরকার। ধিক আপনাদের ধিক !!!

Biplob Roy Genis

Biplob Roy Genis

২০১৩.০১.২৫ ১৬:২১
সত্যিই কি রিজভীকে এতদিন ধরে পুলিশ আটকে রেখেছ? নাকি এটা একটি রাজনৈতিক কৌশল? এর আগে তো তিনি অনেক বার গ্রেফতার হয়েছেন। বিষয়টি সন্দেহজনক।

Nuruddin Sarker

Nuruddin Sarker

২০১৩.০১.২৫ ১৭:৫৮
এটা কি একটা কথা হলো । বিরালের ভয়ে ইদুর আগেই খাচায় বন্দি। কচ্ছপের মত না বেচে সিংহের মত এক দিন বাচাই শ্রেয়। আর এটা বর্তমান সরকারের একটা বাকশালি রাজত্ব ।

kaji md jamshed

kaji md jamshed

২০১৩.০১.২৫ ১৮:০৫
গ্রেফতার হলে দলীয় যুগ্ন মহাসচিব পদ হারানোর ভয়ে উনি বের হচ্ছেন না। আর বলছেন কিনা কৌশল? সাহসী রাজনীতিবিদ দরকার, এরকম ভীতুরা কিভাবে দেশ চালাবে?

Mohammad Siam Hossain Khan

Mohammad Siam Hossain Khan

২০১৩.০১.২৫ ১৮:২০
গ্রেস্তারের ভয়ে বাথরুমে লুকিয়ে আছেন !রিজভি সাহেব বাংলাদেশের রাজনীতিবিদদের সংগ্রামী ইতিহাসকে কলঙ্কিত করেছেন।
আপনারা সম্পুর্ন রপে ব্যার্থ রাজনীতিবিদ। ! ছি ! ছি ! ছি !

Ferdous Ahmed

Ferdous Ahmed

২০১৩.০১.২৫ ১৮:২৫
Who cares !! its his business. he must have done something wrong, thats why so scared of police!!

Imtiaz Rony

Imtiaz Rony

২০১৩.০১.২৫ ১৮:৪৩
দেশে কেমন যেন একটা ভীতিকর পরিবেশ বিরাজ করছে। এটা শুধু রাজনৈতিক নেতাদের জন্য নয় বরং সাধারন মানুষের জন্য ও প্রযোজ্য।
২০১৩.০১.২৬ ০২:৩৩
হায় রে গনতন্ত.......

Sarder

Sarder

২০১৩.০১.২৬ ০৫:৩৫
এখানে রিজভীর ঘটনা একটা উপমা মাত্র। প্রতিটা মানুষ আজ অবরুদ্ধ এবং জিম্মি। বুক ফুলিয়ে সারা দেশ জুড়ে কে না বিচরন করতে চায়? কিন্তু কেউ কি তা পারছে? হামলা, মামলা, হত্যা, গুম থেকে কি বিরোধী দল নিরাপদ? উইকিলিক্সএর অ্যাসান্জ কেন আজ বহুদিন ধরে ইকুয়েডর দুতাবাসে স্বেচছা বন্দি? অ্যাসান্জ কি ভীরু না কাপুরুষ? কুকুরের সাথে লড়াই না করে কুকুরের কামড় থেকে বাচার উপায় বের করাটাই হল বুদ্ধিমানের কাজ। সরকার যা করছে এটা নোংড়ামি। এটা কোন মহান লড়াই নয় যে সরকারের নোংড়ামির খোরাক হয়ে রিজভীকে বীরত্ব দেখাতে হবে। তাই বলি, আসুন রিজভীর সমালোচনা না করে সরকারের অপরাজনীতির বিরুদ্ধে লড়ি এবং নিজেকে স্বাধীন ও নিরাপদ রাখার পরিবেশ অর্জন করি।
২০১৩.০১.২৬ ০৭:৫০
গ্রেস্তারের ভয়ে আগেই স্বেচ্ছায় কারাবাস সংগ্রামী নেতা আরাম আয়েশ করছেন , বাসায় তৈরি খাবার খাচ্ছেন এবং নিশ্চিন্তে ঘুমাচ্ছেন

Masum Sheikh, UK

Masum Sheikh, UK

২০১৩.০১.২৬ ০৮:১৩
আমাদের মতামতগুলো দেখলেই বুঝা যায় আমাদের মন্তব্য কতটা অশালীন হয়ে গেছে। আমাদের এতটুকু বোধ নেই কিসের সাথে কিসের তুলনা করব। দলীয় কার্যালয় কি কখনো বাথরুমের সাথে তুলনা যোগ্য? রিজভীর দলীয় কার্যালয়ে থাকাটা অনের যুক্তিযুক্ত মনে হতে পারে আবার নাও হতে পারে, এত দোষের কিছু নেই । কারন পাঠক মাত্রই চিন্তশীল হবে এটাই স্বাভাবিক। অনেক অসুন্দর কথাও ভালোভাবে বলা যায়। আসলে আমাদের আগে শিষ্টাচার শিখাটা জরুরি।

Farid

Farid

২০১৩.০১.২৬ ০৮:১৬
এটা অমানবিক। যেভাবে একটি প্রধান দলের মহাসচিব কে একের পর এক মামলা দেখিয়ে আটকে রাখছে, গুম করা করা হচ্ছে জনপ্রিয় নেতাদের। এটা সত্যিই ভয়ের ব্যাপার।

Russell

Russell

২০১৩.০১.২৬ ০৮:৫৭
আগে দেখতার সকল বড় নেতাই জেলে যেতে ভয় পায় না। কিন্তু এই জন বিচ্ছিন্ন নেতারা কেউ রোরখা পড়ে পালায়, কেউ ভয়ে সেচ্ছা বন্দি থাকে।

mazharulislam

mazharulislam

২০১৩.০১.২৬ ০৯:১০
আসলে যারা আওয়ামী লীগ করেন তারা ,,অনিদা,, দের মতই দুনিয়া র সব এরা অস্বীকার করতে চায়,।

Rajiv

Rajiv

২০১৩.০১.২৬ ০৯:১৫
MR. ONEENDA HANNAN PRAMANIK Shame on you.........................
২০১৩.০১.২৬ ০৯:১৭
আমি আওয়ামীলীগ বা বিএনপি কাউকেউ পছন্দ তো দূরের কথা ঘৃনা করি হৃদয় থেকে। কিন্তু এখানে তথাকথিত প্রগতিশীলদের মন্তব্য আমাকে হতাশ করেছে। রিজভী সাহেব লূকিয়ে আছে, পালিয়ে আছেন এমন কমেন্ট দেখে লজ্জা পাচ্ছি। লজ্জা পাচ্ছি এই ভেবে যে, আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ লুকিয়ে থাকা বা পালিয়ে থাকার অর্থই বুঝে না!!!
২০১৩.০১.২৬ ০৯:৩৬
যারা সমালচনা করচেন তারা রিজভিকে চেনেন না

Tazol Islam

Tazol Islam

২০১৩.০১.২৬ ০৯:৪৬
u r off-course businessman, not service holder, so u've no tension! sleeping and staying there in very peach. what a nice and comfortable life is bearing our politicians? they r always free, haha...
২০১৩.০১.২৬ ০৯:৪৭
Mr. Rizvi did not create any shameful activities. Existing government too much aggressive to destroy opposition. Public sentiment will goes to against of ruling party. Have to wait till free and fair election.

NASIR UDDIN

NASIR UDDIN

২০১৩.০১.২৬ ০৯:৫৪
অবরুদ্ধ নেতা উপাধি পাওয়ার জন্য এ কাজ করছেন ।

পরিমল মজুমদার

পরিমল মজুমদার

২০১৩.০১.২৬ ০৯:৫৪
ইয়ে আরামকা মামালা.........।

dulal

dulal

২০১৩.০১.২৬ ০৯:৫৫
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টার মত। সত্য কথা বলতে কি, দোষ না করলে কেউ খাদে পড়ে না। আপনার এই অবস্থার জন্য আপনি যদি নিজেই দায়ী হয়ে থাকেন তো দল আপনার ভার কি ভাবে নিবে। সত্যকারের নেতারা পালায় না, বুক ফুলে অন্যায়ের প্রতিবাদ করে।

Nurul Amin Joarder

Nurul Amin Joarder

২০১৩.০১.২৬ ১০:০০
এনাদের কি আয়রোজগার করা, সংসার চালানো লাগে না?
২০১৩.০১.২৬ ১০:১০
Masum Sheikh, UK, I agree with you.

minul

minul

২০১৩.০১.২৬ ১০:২৩
যে গণতন্ত বাংলােদে এএখন চলেছ তার েচেেয় বরং সামিিক শাসনই ভােলা....

Osman Shekh

Osman Shekh

২০১৩.০১.২৬ ১০:৩২
ইচ্ছাকৃত ‘আধা-কারারুদ্ধ’ সমর্থনযোগ্য নয়।

Rimi

Rimi

২০১৩.০১.২৬ ১০:৩৪
অনেক ইসু থাকার পরও আনদোলন চাংগা করতে পারেননি - তাই বিশরামেই থাকুন।

Touhid Siddique

Touhid Siddique

২০১৩.০১.২৬ ১০:৪৫
আমার দেশ সম্পাদকের একই অবস্থা।

Touhidul IslamTareq

Touhidul IslamTareq

২০১৩.০১.২৬ ১১:০৭
সার বাহ্ আপনার তো পার্টি অফিস আছে , আমাদের কে আছে ?
২০১৩.০১.২৬ ১১:০৭
আমরা দখেছি মিয়ানমারের গনতন্ত্রীপন্থি নেত্রী অং সান সুচিকে দিনের পর দিন ঘ্বহবন্দি করে রাখতে এ ধরনের চর্চা কি তাহলে আমার সোনার বাংলাতেও শুরু হয়ে গেল ??

বাবুল করিম

বাবুল করিম

২০১৩.০১.২৬ ১১:১৮
রিজভী তো ঘোষিত অবরুদ্ধ আর এদেশের মানুষ(আওয়ামী লীগ নয়) অঘোষিত অবরুদ্ধ হয়ে আছে। আমরা যারা ’৭২-৭৫ দেখিনি মনে হচ্ছে তাদের জন্য সেই সময়টার মূল্যায়ন খুবই সহজ হচ্ছে।

Md.Ibrahim

Md.Ibrahim

২০১৩.০১.২৬ ১১:২১
আওয়ামী লীগ সরকার যে বিরোধীদলের সাথে কতটা বাকশালি আচরন করছে তা বলে শেষ করা যাবেনা.
অত্যান্ত সত এবং সাহসি রাজনীতিক বিএনপির ভারপাপ্ত মোহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সরকার চরম ফ্যাসিবাদি আচরন করছে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে আটকিয়ে রাখা হয়েছে রেজভি সাহেব সঠিক কাজেই করেছেন নাহলে সরকার তাকেও গ্রেপ্তার করতো এবং ৩৭টি মামলা তার মাথার উপর এমনিতেই ঝুলে আছে..!!

SALAM

SALAM

২০১৩.০১.২৬ ১১:২৯
রিজভী অবরুদ্ধ নয়,গণতনএই আজ অবরুদ্ধ অামরা েদশের েবাকা মানুস এখনো অামরা সরকারের ভাষা বুঝতে পারলাম না ?

তানভীর আলাদিন সরব

তানভীর আলাদিন সরব

২০১৩.০১.২৬ ১১:৪৭
রিজভী খুব কুশলী নেতা। দলের জন্য নিবেদিতপ্রান উৎসর্গ করে কাজ করছেন।

N. Hasan Razu

N. Hasan Razu

২০১৩.০১.২৬ ১১:৪৯
যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন দেখি আ:লীগের কর্মীদের নাস্তানাবুদ করছে। আর আ:লীগ ক্ষমতায় গেলেও একই। তারচেয়ে বড় কথা এরা দলের নামে আর রাষ্ট্র পরিচালনার নামে কলংক, এদের প্রায় প্রতিঠি নেতাই চরম পাপিষ্ট, দুর্নীতিবাজ, জনগনের ঘুম হারাম করা অসভ্য যারা সরাসরি অপকর্মে জড়িত নন (হাতেগুনা কয়েকজন) এরাও সমর্থন দিয়ে এদের স্পর্ধা বাড়িয়ে যাচ্ছেন।
খুবই লজ্জা লাগে এদের এত অপকর্মের পরও মন্তব্যকারীরা কোন বিবেকে এদের সমর্থন জানায়। এইসব নেতাদের জন্য এদের মানবিকতা জাগ্রত হয়। আরে বাবা যাদের অমানবিকতায় পুরো জাতি জর্জরিত, তাদের জন্য এত মায়া ! অপকর্মকারীদের জন্য এত মায়া ! আবার ভালও থাকতে চাই ! ভাল নেতাও চাই ! সুন্দর দেশ গড়তে চাই ! যত্ন নিব নিম গাছের আর আশা করবো মিষ্টি রসের ?

N. Hasan Razu

N. Hasan Razu

২০১৩.০১.২৬ ১১:৫০
যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন দেখি আ:লীগের কর্মীদের নাস্তানাবুদ করছে। আর আ:লীগ ক্ষমতায় গেলেও একই। তারচেয়ে বড় কথা এরা দলের নামে আর রাষ্ট্র পরিচালনার নামে কলংক, এদের প্রায় প্রতিঠি নেতাই চরম পাপিষ্ট, দুর্নীতিবাজ, জনগনের ঘুম হারাম করা , যারা সরাসরি অপকর্মে জড়িত নন (হাতেগুনা কয়েকজন) এরাও সমর্থন দিয়ে এদের স্পর্ধা বাড়িয়ে যাচ্ছেন।
খুবই লজ্জা লাগে এদের এত অপকর্মের পরও মন্তব্যকারীরা কোন বিবেকে এদের সমর্থন জানায়। এইসব নেতাদের জন্য এদের মানবিকতা জাগ্রত হয়। আরে বাবা যাদের অমানবিকতায় পুরো জাতি জর্জরিত, তাদের জন্য এত মায়া ! অপকর্মকারীদের জন্য এত মায়া ! আবার ভালও থাকতে চাই ! ভাল নেতাও চাই ! সুন্দর দেশ গড়তে চাই ! যত্ন নিব নিম গাছের আর আশা করবো মিষ্টি রসের ?

Mirza Mehedi Hasan

Mirza Mehedi Hasan

২০১৩.০১.২৬ ১২:০১
THIS IS JUST A FUN.IF THE GOVERNMENT WANTS HE CAN BE ARRESTED FROM BNP OFFICE.BECAUSE BNP OFFICE IS NOT A HOLY PLACE.RIZVEE IS JUST ACTING.HE IS TRYING TO ATTRACT THE ATTENTION OF THE COMMON PEOPLE .BUT EXCEPT A VERY FEW EACH AND EVERY ONE HAS UNDERSTOOD WHAT HE IS DOING.RIZVEE BHAI !PLEASE GIVE UP THIS SORT OF SILLY ACTING. YOU ARE HAVING DELICIOUS FOOD FROM YOUR FELLOW PARTY MAN,BRAVO!IF YOU WANT I CAN COME WITH HOME MADE FOOD.

Md. Shariful Islam

Md. Shariful Islam

২০১৩.০১.২৬ ১২:১৩
ধননবাদ একটা সুনদর রাজনৈতিক ৌশল নেআর জনন। এটা অরধ কারাবাশ ছারা আর কি ?

Md. Obaidur Rahman

Md. Obaidur Rahman

২০১৩.০১.২৬ ১২:৫২
সাহসী রাজনীতিবিদ দরকার, এরকম ভীতুরা কিভাবে দেশ চালাবে?

Shaker Ahammed

Shaker Ahammed

২০১৩.০১.২৬ ১২:৫২
This is the Rizvi's sacrifice.

সোহাগ-সাস

সোহাগ-সাস

২০১৩.০১.২৬ ১২:৫৪
সারকার আর বিবেক নাই

Joyanta Roy

Joyanta Roy

২০১৩.০১.২৬ ১২:৫৪
he needs to learn how to make an issue for movement - and how a lie can be made truth!

Prodip

Prodip

২০১৩.০১.২৬ ১৩:০৪
রিজভী কে বনের বাঘে খাবার অাগে মনের বাঘে খেয়ে ফেলেছে । অধিকন্ত তিনি কারাবরন করে হীরো হবার ভয় নিয়ে কী করে সরকারের পতন ঘটাবেন ,জানি না ।

Osman Shekh

Osman Shekh

২০১৩.০১.২৬ ১৩:০৬
বাইরে প্রচন্ড শীত ভিতরেই ভাল আছেন । স্বার্থপর !!!

abul bashar

abul bashar

২০১৩.০১.২৬ ১৩:৫৬
বিএনপির একজন সাধারন কর্মী হিসাবে আমি অন্তত এটা মেনে নিতে পারছিনা । জেল , জুলুম এটা রাজনিতীবিদের জন্যই । ওরা চাচ্চেই আপনারা যেন ঘর থেকে বের না হওন । এর আগে যানিনা কার যুক্তিতে আপনারা সবাই আত:গোপন করে বিএনপির আন্দোলনের বারোটা বাজিয়েছিলেন । স্বৈরশাসকের সাথে লড়া বীর ছাএনেতার কাছে আমরা এমন কিছু আশা করিনা । শিয়ালের মতো পালিয়ে হাজার বছর বেছে থাকার বাঘের মতো একদিন বেছে থাকা উওম । ধন্যবাদ ।

Mohammad Shah Alam

Mohammad Shah Alam

২০১৩.০১.২৬ ১৪:২৪
...... যারা নেগেটিভ মন্তব্য করলেন ,দয়াকরে একবার অাবেগ,মানবতা, বর্তমান পরিস্থিতি ,অার রাজনীতির উর্ধ্বে উঠে মন্তব্য করুন তো ! দেখবেন অাপনারই লেখা অথচ কত পরির্বতন !

Alamgir Kabir

Alamgir Kabir

২০১৩.০১.২৬ ১৪:৩২
কালিদাস রায়ের পূর্বপুরুষরা ছিলেন বিপুল বিত্তবৈভবের মালিক, পরাক্রমশালী জমিদার। তাদের বাড়ির সামনে দিয়ে কেউ সাইকেলে কিংবা ঘোড়ায় চড়ে যেতে পারত না, ছাতা মাথায় দিতে পারত না আভিজাত্যের কারণে। কিন্তু সেই জমিদারের বংশধরদের করুণ দুর্দিন দেখেছি। এখন দেশের মানুষ আওয়ামী লীগের করুণ দুর্দিন দেখার অপেক্ষায় আছে।RANA AHMED এর মন্তব্য টা আমার খুব লেগেছে.......
আমরাও অপেক্ষায় আছি.।।....।।..............।।................।।

AKASH CHOWDHURY

AKASH CHOWDHURY

২০১৩.০১.২৬ ১৪:৪২
গ্রেফতারের ভয়ে লুকিয়ে থেকে প্রমান করলেন আপনি দলের স্বার্থে একাজ করলেন। কিন্তু আগামীতে আওয়ামী সরকার ক্ষমতায় আসলে আপনাকে তো দলের স্বার্থে আরও পাঁচ বছর লুকিয়ে থাকতে হবে। এটা কোন ধরনের বীরত্বের পরিচয় দিতেছেন বুঝিনা!!!!!!!!

Md. Asaduzzaman

Md. Asaduzzaman

২০১৩.০১.২৬ ১৬:৩২
এটা হোক প্রতিবাদের অারেক ভাষা ।

B.M.S Hossain

B.M.S Hossain

২০১৩.০১.২৬ ১৭:০৮
এটা একটা নাটক! যাতে একটা ইস্যু বানিয়ে জনগনকে বোকা বানানো যায় !
২০১৩.০১.২৬ ১৭:২৭
উনিত ইসতামায় আছেন - কেন disturb করছেন ?

@Md.Ibrahim........বিএনপিতে আবার সৎলোক আসলো কোৎথেকে ? তাদের নেতা তারেক ক্ত সৎ মানুষ না !