গুগলের ইমেজ সার্চে পরিবর্তন আসছে

অনলাইন ডেস্ক | তারিখ: ২৫-০১-২০১৩

  • ১ মন্তব্য
  • প্রিন্ট
  • Share on Facebook

ছবি অনুসন্ধান বা ‘ইমেজ সার্চ’ ফিচারটিতে পরিবর্তন আনছে গুগল। সার্চের ফল হিসেবে দ্রুত ছবি দেখাতে এ ফিচারটি নতুন করে সাজাচ্ছে প্রতিষ্ঠানটি। গুগল কর্মকর্তা হং লি এক ব্লগ পোস্টে এ তথ্য জানিয়েছেন।
গুগল কর্মকর্তার ভাষ্য, গুগল সার্চের বর্তমান সার্চ পাতায় প্রতি পেজে একসঙ্গে অনেক ছবি দেখায়। নতুন নকশায় ছবি দেখানোর এ ধরনটি পাল্টে যাবে। দ্রুত ও নির্ভরযোগ্য ছবি দেখাতে সারিবদ্ধভাবে ছবি গোছানো থাকবে। ছবির সঙ্গে বিভিন্ন তথ্যও দেয়া থাকবে।
গুগল ওয়েবমাস্টার ব্লগে হং লি জানান, নতুন সার্চ পাতায় ছবি বাছাই ও ব্রাউজ করা সহজ হবে। ছবির পাশেই ছবিসংশ্লিষ্ট নানা তথ্য থাকবে।
ট্যাবলেট ও ডেস্কটপে গুগলের ছবি অনুসন্ধানের অভিজ্ঞতা আরও উন্নত করতেই পরিবর্তন আনছে গুগল।

পাঠকের মন্তব্য

পাঠকদের নির্বাচিত মন্তব্য প্রতি সোমবার প্রথম আলোর সম্পাদকীয় পাতায় প্রকাশিত হচ্ছে।


সাইনইন

মন্তব্য প্রদানের জন্য সাইনইন করুন 

 

mir alamin

mir alamin

২০১৩.০১.২৬ ১১:০৯
খবর তা ভাল